News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ নিগমে হামলার দায়ে গ্রেপ্তার চার
Image

বিদ্যুৎ নিগমে হামলার দায়ে গ্রেপ্তার চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট৷৷ বিদ্যুৎ নিগম অফিসে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় রাজধানীতে চার যুবককে গ্রেপ্তারের প্রতিবাদে পশ্চিম থানায় মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করে যুব কংগ্রেস৷ অবিলম্বে ধৃতদের নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে থানা ঘেরাও ও বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হয়৷ টানা কয়েক ঘণ্টা পশ্চিম থানা ঘেরাও ও বিক্ষোভ সংগঠিত করার পর আটক চারজনকে নিঃশর্তে মুক্তি দেওয়া হয়৷ তারপরই থানা ঘেরাও ও বিক্ষোভ আন্দোলন প্রত্যাহার করে নেয় যুব কংগ্রেস৷


যুব কংগ্রেসের সদর জেলা সভাপতি শান্তনু সাহা জানান, গোটা রাজ্যে তীব্র বিদ্যুৎ সঙ্কট চলেছে৷ গত ১১ আগস্ট আগরতলা শহর এলাকায় মারাত্মক বিদ্যুৎ বিপর্যয় ঘটে৷ তাতে শহর এলাকার মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ ক্ষুব্ধ জনতার একাংশ বিদ্যুৎ নিগমের অফিসগুলিতে রাতে বিক্ষোভ প্রদর্শন করেন৷ তখনই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ চারজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যায় বলে অভিযোগ যুব কংগ্রেসের৷ এ ধরনের ঘটনার প্রতিবাদেই যুব কংগ্রেস মঙ্গলবার পশ্চিম থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে৷ অবশেষে আন্দোলনের জেরে আটক চার যুবককে নিঃশর্তে মুক্তি দেওয়া হয়৷ তারপরই এনএসইউ আন্দোলন প্রত্যাহার করে নেয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top