News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় বেহাল মহারাষ্ট্রে মৃত্যু বেড়ে ৪৩, দুর্গতদের জন্য ৬৮১৩ কোটি টাকা আর্থিক ঘোষণা দেবেন্দ্র ফড়ণবিশের
Image

বন্যায় বেহাল মহারাষ্ট্রে মৃত্যু বেড়ে ৪৩, দুর্গতদের জন্য ৬৮১৩ কোটি টাকা আর্থিক ঘোষণা দেবেন্দ্র ফড়ণবিশের

মুম্বই, ১৩ আগস্ট (হি.স.): বন্যায় ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের| গৃহহীন কয়েক লক্ষ মানুষ| ধীরে ধীরে জল নামছে মহারাষ্ট্রে| কিন্তু, মৃত্যু থামছে না| মহারাষ্ট্রের পুণে ডিভিশনের পাঁচটি জেলায় (সাংলি, কোলহাপুর, সাতারা, পুণে এবং সোলাপুর) বন্যায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪৩| এখনও পর্যন্ত খোঁজ নেই ৩ জনের| নিরাপদে উদ্ধার করা হয়েছে ৫৮৪টি গ্রামের ৪,৭৪,২২৬ জন বন্যা দুর্গতকে| এছাড়াও বন্যা দুর্গতদের জন্য বন্যা কবলিত পাঁচটি জেলায় ৫৯৬টি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে|

প্রবল বর্ষণের জেরে বেহাল অবস্থা পুণে জেলার পাঁচটি জেলার, যথাক্রমে সাংলি, কোলহাপুর, সাতারা, পুণে এবং সোলাপুরের| মঙ্গলবার সকালে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুণে ডিভিশনের বন্যা কবলিত পাঁচটি জেলায় এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে| এখনও খোঁজ পাওয়া যায়নি ৩ জনের| ৫৪৮টি গ্রামের ৪,৭৪,২২৬ জন বন্যা দুর্গতকে উদ্ধার করা হয়েছে| খোলা হয়েছে ৫৯৬টি অস্থায়ী ত্রাণ শিবির|

মহারাষ্ট্রে ধীরে ধীরে জল নামলেও, উদ্ধারকাজ অব্যাহত হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর| বন্যা কবলতি পাঁচটি জেলাতেই চলছে উদ্ধারকাজ| প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক (পিআরও) জানিয়েছেন, ‘বন্যা দুর্গতদের কাছে ত্রাণ সামগ্রী ও ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে| রাজাপুর এবং রাজাপুর ওয়াড়িতে গ্রামবাসীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ২.৫ টন রেশন| দুর্গতদের জন্য মেডিক্যাল টিমও পাঠানো হয়েছে|’

মহারাষ্ট্রে বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে মঙ্গলবার মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ| বৈঠক শেষে বন্যা দুর্গতদের জন্য ৬৮১৩ কোটি টাকা আর্থিক ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী| কোলহাপুর, সাংলি এবং সাতারার জন্য ৪৭০৮ কোটি টাকা| এছাড়াও কোঙ্কান রিজিওন, নাসিক ও অন্যান্য বন্যা কবলিত এলাকার মানুষজনের জন্য ২১০৫ কোটি টাকা আর্থিক ঘোষণা করা হয়েছে| মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দফতর (সিএমও)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা নিজেদের এক মাসের বেতন মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করবেন| এদিনই মহারাষ্ট্র বন্যার প্রেক্ষিতে ২৫ লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছে ঔরাঙ্গাবাদা জেলা সমবায় দুধ প্রস্তুতকারক সংস্থা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top