News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থান থেকে মনোনয়ন জমা দিলেন মনমোহন, উচ্চকক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা
Image

রাজস্থান থেকে মনোনয়ন জমা দিলেন মনমোহন, উচ্চকক্ষে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা

নয়াদিল্লি, ১৩ আগস্ট (হি.স.): উত্তর-পূর্বের রাজ্য অসম থেকে দীর্ঘদিনের জন্য রাজ্যসভার সাংসদ ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং| গত জুন মাসেই তাঁর মেয়াদ শেষ হয়েছে| সংসদের উচ্চকক্ষে মনমোহনকে ফের আনতে চাইছে কংগ্রেস| এবার মরুরাজ্য রাজস্থান থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন মনমোহন সিং| ১৩ আগস্ট, মঙ্গলবার রাজস্থান থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মনমোহন সিং| মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় মনমোহনের সঙ্গে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং উপ-মুখ্যমন্ত্রী শচিন পাইলট|

আগামী ২৬ আগস্ট রাজস্থানের একটি রাজ্যসভা আসনে উপ-নির্বাচন হবে| বিজেপি সাংসদ মদন লাল সাইনির মৃত্যুর ফলে উপনির্বাচন অনিবার‌্য হয়ে ওঠে| রাজস্থান এখন কংগ্রেসের দখলে| কোনও বড় ধরনের অন্তর্ঘাত হলে মনমোহনই জিতবেন| প্রসঙ্গত, ১৯৯১ সালে নরসিংহ রাওয়ের সরকারে অর্থমন্ত্রী হয়ে উপনির্বাচনে রাজ্যসভায় জয়ী হয়েছিলেন মনমোহন| তারপর ১৯৯৫  সাল থেকে চারবার ৬ বছরের মেয়াদে অসম থেকে রাজ্যসভার সদস্য ছিলেন তিনি| ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত রাজ্যসভার বিরোধী নেতা ছিলেন তিনি| ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top