News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় দুই লক্ষাধিক টাকা মূল্যের ড্রাগস-সহ গ্রেপ্তার যুবক
Image

কদমতলায় দুই লক্ষাধিক টাকা মূল্যের ড্রাগস-সহ গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১২ আগস্ট৷৷ নেশা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল অসমের সীমান্তবর্তী উত্তর ত্রিপুরার আসাম রাইফেলস-এর ২৯ নম্বর ব্যাটালিয়ন এবং পুলিশ৷ এবার স্থানীয় এক বাড়িতে হানা দিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার করেছেন আসাম রাইফেলসের জওযানরা৷ এর সঙ্গে আটক করে হয়েছে শাহিন আহমেদ নামের গৃহকর্তাকে৷


জানা গেছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার ভোররাতে কদমতলার চার নম্বর ওয়ার্ডে শাহিনদের বাড়িতে তালাশি চালান আসাম রাইফেলস-এর ২৯ নম্বর ব্যাটালিয়নের কয়েকজন সশস্ত্র জওয়ান৷ তালাশি চালিয়ে শাহিনের ঘরের বাইরে একটি জঙ্গলে লুকিয়ে রাখা একটি ব্যগ ভর্তি ১০০ কৌটা ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে বাড়ির মালিককে আটক করেন তাঁরা৷ পুলিশ সূত্রে জানা গেছে, সে সময় শাহিনের বাড়িতে আরও জনা-পাঁচেক ড্রাগস কারবারি ছিল৷ তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷


অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন আসাম রাইফেলস-এর ২৯ নম্বর ব্যাটালিয়নের বাঘবাসা ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সুখরাজ এবং কদমতলা থানার এসআই অপু দাস-সহ অন্য পুলিশ কর্মীরা৷ পুলিশ অফিসার অপু দাস জানান, ঘটনা সম্পর্কে কদমতলা থানায় কেডিএল / পিএস ৪৭/১৯ নম্বরে এনডিপিএস ৮/২২বি ধারায় মামলা রুজু করে ধৃত শাহিন আহমেদকে গ্রেফতার করা হয়েছে৷ আজ ধৃতকে ধর্মনগর আদালতে তোলা হয়েছিল৷ আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top