News Flash

  • Home
  • Uncategorized
  • ক্ষুধার পেট বচনে ভরে না, রাজ্য সরকারকে কটাক্ষ মানিক সরকারের
Image

ক্ষুধার পেট বচনে ভরে না, রাজ্য সরকারকে কটাক্ষ মানিক সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট৷৷ উপজাতি যুব সমাজকে অর্জিত অধিকার অক্ষুন্ন রাখতে আন্দোলনে সামিল হওয়ার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ সোমবার আগরতলা টাউন হলে উপজাতি যুব ফেডারেশনের বিশেষ কেন্দ্রীয় কনভেনশনে উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান৷ ক্ষুধার পেট বচনে ভরে না-বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার৷ সোমবার উপজাতি যুব ফেডারেশনের বিশেষ কেন্দ্রীয় কনভেনশানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এই রাজ্যে আবেগে ক্ষমতায় এসেছে বিজেপি৷ সে আবেগ বেশিদিন টিকে থাকতে পারেনা৷ পেটে যখন ক্ষুধা লাগে তখন খাবার না পেলে আবেগ শেষ হয়ে যায়৷


বর্তমান সরকার রাজ্যের জনগনের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা-স্বাস্থ্য অন্যান্য মৌলিক অধিকারগুলি সুরক্ষিত করতে পারছেনা৷ বিজেপির নেতৃত্বাধীন সরকারের ১৬ মাস অতিক্রান্ত হতে না হতেই রাজ্যের জনগন এসব বিষয় স্বীকার করতে শুরু করেছেন৷ তারা এখন বলছেন বিজেপিকে ক্ষমতায় এনে তারা ভুল করেছেন৷ বিজেপিকে এই ভুলের মাশুল গুণতে হবে উল্লেখ বিরোধী দলনেতা মানিক সরকার৷ উপজাতি যুব ফেডারেশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন সংগঠন আরো চাঙ্গা করতে হবে৷ ধীরে ধীরে আন্দোলন মজবুত করতে হবে৷ হাত ধরাধরি করে এগিয়ে যেতে হবে৷ দৈনন্দিন দিনে বেঁচে থাকার অধিকার রক্ষায় সকলকে আন্দোলনে সামিল হতে হবে৷


অর্জিত অধিকার যাতে কেড়ে নিতে না পারে সেজন্য উদ্যোগী হতে হবে৷ এ ধরনের যেকোনো প্রয়াসকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে হবে৷ প্রসঙ্গক্রমে, বিরোধী দলনেতা আরো বলেন ভারতবর্ষের অর্ধেক মানুষও বিজেপিকে ভোট দেয়নি বিজেপির নেতৃত্বাধীন সরকার কেন্দ্রের যে বাজেট তৈরী করেছে তাতে তিনি প্রতিক্রিয়াশীল বাজেট বলে উল্লেখ করেন৷ কেন্দ্রীয় বাজেটে জনকল্যানে কোন কিছু নেই৷ পঁুজিপতি ও বড়লোকদের স্বার্থ সুরক্ষার জন্যই কেন্দ্রীয় সরকার এ ধরনের বাজেট তৈরী করেছেন বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা৷ তিনি অরো বলেন বিজেপি ওইসব পঁুজিপতি ও বড়লোকদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচনে লড়াই করেছে৷ জয়ী হওয়ার পর পঁুজিপতি ও বড়লোকদের সেই টাকা শোধে আসলে মিটিয়ে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের বাজেট তৈরী করেছে কেন্দ্রীয় সরকার৷


উপজাতি যুব ফেডারেশনের বিশেষ কেন্দ্রীয় কনভেনশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডিসির মুখ্য কার্যনির্বাহ সদস্য রাধাচরন দেববর্মা, প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী, প্রাক্তন বনমন্ত্রী নরেশ জমাতিয়া এবং যুব ফেডারেশনের নেতৃবৃন্দ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top