News Flash

  • Home
  • Uncategorized
  • বন্যায় বিপর্যস্ত কেরলে মৃত্যু বেড়ে ৭৬ : ত্রাণ শিবিরে আশ্রয় ৭৫৬৩৬টি পরিবারের
Image

বন্যায় বিপর্যস্ত কেরলে মৃত্যু বেড়ে ৭৬ : ত্রাণ শিবিরে আশ্রয় ৭৫৬৩৬টি পরিবারের

তিরুবনন্তপুরম, ১২ আগস্ট (হি.স.): বন্যায় বিপর্যস্ত কেরলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা| জলমগ্ন দক্ষিণ ভারতের এই রাজ্যে গত ৮ আগস্ট থেকে ১২ আগস্ট দুপুর পর্যন্ত বন্যা বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে ৭৬ জনের| এছাড়াও জলের স্রোতে ভেসে গিয়েছেন বহু মানুষ| তাঁদের মধ্যেই ৫৮ জনের কোনও খোঁজ নেই| প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কেরলের রাজধানী তিরুবনন্তপুরম-সহ মোট ১৪টি জেলা| বন্যায় বেহাল অবস্থা কেরলের কোল্লাম, আলাপ্পুঝা, কোট্টায়াম, ইদুক্কি, এর্নাকুলাম, ত্রিশূরস, পালাক্কাড়, মালাপ্পুরম, কোড়িকোড়, ওয়ানাড, কান্নুর ও কাসারগোড় জেলার| ১৪টি জেলায় ইতিমধ্যেই ১৬৩৯টি ত্রাণ শিবির খোলা হয়েছে| ওই সমস্ত ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে ৭৫৬৩৬টি পরিবার (২৬১২৪৯ জন বন্যা দুর্গত)| সর্বাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে কোঝিকোড়, মালাপ্পুরম, ত্রিশূর ও ওয়ানাডে| 

কেরল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৮ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত কেরলে বন্যায় মৃত্যু হয়েছে ৭৬ জনের| আলাপ্পুঝায় মৃত্যু হয়েছে দু’জনের, ইদুক্কিতে পাঁচজন প্রাণ হারিয়েছেন, কোট্টায়ামে মৃতের সংখ্যা একজন, ত্রিশূরে চারজন প্রাণ হারিয়েছেন, মালাপ্পুরমে মৃতের সংখ্যা ২৩, ওয়ানাডে মৃত্যু হয়েছে ১২ জনের এবং কান্নুরে প্রাকৃতিক দুর্যোগের বলি হয়েছে আটজন| বন্যায় আহতের সংখ্যা ৩২, নিখোঁজ রয়েছেন ৫৮ জন| কেরল সরকারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বন্যায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ২৯৬৬টি  বাড়ি এবং সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২৮৬টি বাড়ি|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top