News Flash

  • Home
  • Uncategorized
  • ডিমের খোসায় শিল্পকর্মে একাধিক পুরস্কার জিতলেন অঙ্কিতা ভৌমিক
Image

ডিমের খোসায় শিল্পকর্মে একাধিক পুরস্কার জিতলেন অঙ্কিতা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ আমরা সকলে ডিম খেয়ে তার খোসা ফেলে দেই ডাস্টবিনে৷ কারণ এটি আমাদের কোনও কাজে লাগে না৷ কিন্তু ফেলে দেওয়া এই ডিমের খোসা দিয়ে নান্দনিক ও দৃষ্টিনন্দন সামগ্রী তৈরি করা যায় তা করে দেখালেন আগরতলার অঙ্কিতা ভৌমিক৷ খোসার উপর কারুকার্য করে সবাইকে শুধু অবাকই করেননি, তাঁর কাজের স্বীকৃতিস্বরূপ এখন পর্যন্ত একটি আন্তর্জাতিক ও একটি জাতীয় স্তরের পুরস্কার পেয়েছেন তিনি৷ তবে আগামী দিনে তাঁর পুরস্কারের তালিকা আরও দীর্ঘ হবে বলে আশাবাদী তিনি৷


রাজধানী আগরতলার রামনগর এলাকার বাসিন্দা অঙ্কিতা ভৌমিক, পেশায় ত্রিপুরা সরকারের রাজস্ব দফতরের একজন কর্মচারী৷ তবে তাঁর নেশা নানান রকম শিল্পকর্ম করা৷ তিনি জানান, ছোটবেলা থেকে ঁকা, ঘরের ফেলে দেওয়া সামগ্রী কেটে রং করে নানান গৃহসজ্জার সামগ্রী তৈরি করাই তাঁর নেশা৷ তবে এই সব নিয়ে তিনি কোনও প্রথাগত শিক্ষা নেননি৷ বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন হঠাৎ একদিন তিনি টিভি-র একটি অনুষ্ঠানে দেখেন ডিমের খোসা দিয়ে নানান গৃহসজ্জার সামগ্রী তৈরি করা হয়েছে৷ তা দেখে তাঁর নিজের মনে ইচ্ছে হয় ডিমের খোলস দিয়ে কিছু তৈরি করার৷


এর পর তিনি নিজেই ডিমের খোসা দিয়ে সামগ্রী তৈরির চেষ্টা করেন৷ একে একে তিনি ডিমের খোলস দিয়ে তৈরি করতে থাকেন আনারস, উড়োজাহাজ, গিটার, মাকড়সা, মাছ, সুকটার, মোটরবাইক, ক্যামেরা, জাহাজ ইত্যাদি৷ আবার ডিমের খোসার গায়ে সুক্ষ্ম ও নিপুণ করে কেটে তৈরি করেছন লতা মঙ্গেশকর, কাজি নজরুল, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু-সহ বহু স্বাধীনতা সংগ্রামী ও নানা মনীষীর ছবি৷ এমন-কি একটি ডিমের খোসার উপর তিনি তৈরি করেছেন একাধিক মহান ব্যক্তিত্বের মুখাবয়ব, ছবি ইত্যাদি৷ এখানেই শেষ নয়, ডিমের খোলস দিয়ে তৈরি করেছেন আস্ত একটা তাজমহল৷ আবার তাঁর হাতেই তৈরি হয়েছে হালের ভারতের চন্দ্র অভিযানের চিত্র৷


কীভাবে তৈরি করেন ও কী কী সামগ্রী লাগে এমন সুক্ষ্ম কাজ করতে? তিনি জানান, তেমন বেশি কিছু সামগ্রীর প্রয়োজন হয় না৷ ডিমের খোলস, ছোট্ট কাটার মেশিন, কাঁচি, আঠা ও রং, এই সব উপকরণ দিয়েই তৈরি হয় তাঁর শিল্পকর্ম৷ কী ধরনের ডিমের খোলস দিয়ে এগুলি তৈরি করেন? উত্তরে তিনি বলেন, চড়ুই পাখির ডিম থেকে শুরু করে রাজহাঁস, চিনা হাঁস, মুরগি, কচ্ছপের ডিমের খোসা দিয়ে তিনি এই সামগ্রীগুলি তৈরি করেছেন৷ টিভিতে দেখার পর নিজের চেষ্টায় এবং কল্পনাকে কাজে লাগিয়ে তিনি তৈরি করছেন এই সব সামগ্রী৷


কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ বছর (২০১৯) দুটি পুরস্কার পেয়েছেন৷ এগুলি ’বজ্র বিশ্ব রেকর্ড অ্যাওয়ার্ড’ এবং অপরটি ’ইন্ডিয়া স্টার প্রাউড অ্যাওয়ার্ড’৷ আগামী দিনে তিনি তাঁর শিল্পকর্ম নিয়ে অন্যান্য আরও প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানান৷
এই শিল্পকর্ম নিয়ে তাঁর পরিকল্পনা কী? এমন এক সুক্ষ্ম ও সুন্দর শিল্পকর্মের কী তিনি বাণিজিকীকরণের চিন্তা ধারা নিচ্ছেন? তিনি জানান, আপাতত বাণিজ্যিকীকরণের কোনও চিন্তাভাবনা নেই৷ নেহাৎ শখের বশে এ সব করছেন৷ তাঁর ইচ্ছা এই সামগ্রীগুলি দিয়ে আগরতলায় একক একটি প্রদর্শনী করার৷ তবে কেউ তাঁর কাছ থেকে এই শিল্পকর্ম শিখতে চাইলে তিনি শেখাতে রাজি, জানান অঙ্কিতা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top