News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষকতা পেশা নয়, আদর্শ : শিক্ষামন্ত্রী
Image

শিক্ষকতা পেশা নয়, আদর্শ : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট৷৷ ত্রিপুরা এডুকেশন সোসাইটি আয়োজিত শিক্ষা আমাদের ব্যবস্থাপনা ও পরীক্ষামুখী প্রবণতা শীর্ষক আলোচনাচক্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি আদর্শ৷ একমাত্র মানুষের অন্তর্নিহীত বিকাশ সাধনের নাম শিক্ষা৷ পৃথিবীর সব সমস্যার সমাধান করতে পারে শিক্ষা৷ ত্রিপুরা এডুকেশন সোসাইটি আয়োজিত এই আলোচনচক্রকে সময়োপযোগী পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি৷ শিক্ষামন্ত্রী বলেন সরকার পরিকল্পনা গ্রহণ করতে পারে৷ সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব শিক্ষক সমাজের৷ সঠিক অক্সিজেন না পেলে মানুষ যেন বাঁচতে পারে না, ঠিক তেমনি শিক্ষক যদি ছাত্রকে শিক্ষার সঠিক অক্সিজেন দিতে না পালেন তাহলে ছাত্রদের চরম সর্বনাশ হয়ে যাবে৷ এসব বিষয়ে যত্নবান হতে শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী৷

তিনি আরো বলেন, শিক্ষক সমাজের ৯০ শতাংশই যথেষ্ট সংবেদনশীল৷ ছোট্ট একটি সংখ্যা শিক্ষাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যথাযথ ভূমিকা পালন করছে না৷ বর্তমান সরকার যে শিক্ষানীতি গ্রহণ করেছে তাকে সঠিক পথে পরিচালিত করতে শিক্ষাবিদ্ ও শিক্ষানুরাগীদের পরামর্শ চেয়েছেন শিক্ষামন্ত্রী৷ তিনি বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে যে যোগ্যতা থাকা প্রয়োজন ছিল হয়ত বর্তমান শিক্ষামন্ত্রীর মধ্যে তার অনেকটাই ঘাটতি রয়েছে৷ শিক্ষামন্ত্রী হওয়া উচিত ছিল আপনাদের মতো একজন শিক্ষানুরাগী ও শিক্ষাবিদের৷ সে যাই হোক দায়িত্ব যখন অর্পিত হয়েছে তখন সেই দায়িত্ব পালনে শিক্ষাবিদ ও শিক্ষানুরাগীদের পরামর্শ পথ চলার ক্ষেত্রে পথ পদর্শকের ভূমিকা পালন করবে৷
এ ধরনের আলোচনা চক্রের মধ্য দিয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও সাবলীল হবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top