News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীকে রাখি পাঠালেন বারাণসীর মুসলিম মহিলারা
Image

মোদীকে রাখি পাঠালেন বারাণসীর মুসলিম মহিলারা

বারাণসী, ১১ আগস্ট (হি.স): বৃহস্পতিবার রাখি পূর্নিমা । তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাখি পাঠালেন বারাণসীর মুসলিম মহিলারা । বারাণসীর সাংসদ মোদীকে তাঁরা বড় ভাইয়ের মত মনে করেন । তাঁরা বলেন, প্রধানমন্ত্রী তাঁদের একটি কুপ্রথা থেকে মুক্তি দিয়েছেন । আমাদের শাপমুক্তি ঘটিয়েছেন উনি ৷ ত্রাতার মতো আমাদের রক্ষা করেছেন ৷ দাদা যেমন নিজের বোনকে আগলে রাখেন, তেমনই উনিও আমাদের রক্ষা করেছেন ৷


মোদীকে যে রাখিগুলি পাঠানো হয়েছে, সেগুলি হাতে তৈরি করা । বারাণসীর রামপুরার বাসিন্দা হুমা বানু বলেন, কেবলমাত্র মোদীর জন্যই তিন তালাককে অপরাধমূলক কাজ বলে গণ্য করা হয়েছে । তিনি দেশের মুসলিম মহিলাদের কাছে বড় ভাইয়ের মতো । অন্যদিকে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের পক্ষ থেকে বলা হয়েছে, এসব সরকারেরই প্রচার । দলের নেতা মতিন খান বলেন, আরএসএস সমর্থক মুসলিমরাই মোদীকে রাখি পাঠিয়েছেন । ক্ষমতায় থাকা লোকজনদের চাপেই তাঁরা ওই কাজ করেছেন । এসব সরকারেরই প্রচার ।


বারাণসীর মুসলিম মহিলাদের বক্তব্য, ‘এতদিন ধরে ব্যাধীর মতো তিন তালাক প্রথা নিয়ে বয়ে বেরাতে হচ্ছিল মুসলিম মেয়েদের ৷ মাথা নীচু করে থাকতে হত তাঁদের ৷ কিন্তু এখন আক্ষরিক অর্থে স্বাধীনতা ফিরে পেয়েছেন তাঁরা’৷


প্রথমবারে না হলেও, ক্ষমতায় এসেই তিন তালাক বিল পাশ করে দ্বিতীয় মোদী সরকার ৷ ১৯ মাসের নিরলস পরিশ্রমে প্রথমে লোকসভায়, তারপর রাজ্যসভাতেও পাশ হয় এই বিল ৷ ৯৯-৮৪ ভোটে সংসদের উচ্চকক্ষে পাশ হয় বিলটি ৷ দীর্ঘকাল পুরুষশাসিত সমাজের বাঁধন ছেড়ে এবার মুক্তির হাওয়া উপভোগ করতে পারেন সংখ্যালঘু মহিলারা ৷ যদিও বিলের বিরোধিতায় সরব হয় বিরোধীদের একাংশ ৷ ভোটদানে বিরত থাকে বিএসপি, টিআরএস ৷ সংসদে অনুপস্থিত থাকে ওয়াইএসআর কংগ্রেস, এনসিপির বেশ কয়েকজন সাংসদ ৷ এই ইস্যুতে কেন্দ্রকে পুরোপুরি সমর্থন করে নবীন পট্টনায়েকের বিজেডি ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top