News Flash

  • Home
  • Uncategorized
  • আর্থিক বৃদ্ধিতে দেশের শীর্ষে রাজ্য : ফেসবুক পোস্টে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Image

আর্থিক বৃদ্ধিতে দেশের শীর্ষে রাজ্য : ফেসবুক পোস্টে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ১১ আগস্ট (হি.স.) : আর্থিক বৃদ্ধির হারে দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ । রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন এবিষয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানান তিনি |

মুখ্যমন্ত্রী তাঁর পোস্টে উল্লেখ করেছেন যে, “ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী ২০১৮-১৯ আর্থিক বর্ষে পশ্চিমবঙ্গের বৃদ্ধি হার ছিল ১২.৫৮ শতাংশ । ভারতের রাজ্যগুলির মধ্যে এটা সর্বোচ্চ ।” তিনি আরও উল্লেখ করেন যে, “সারা দেশে মন্দার মধ্যেও আমাদের এই কৃতিত্ব সত্যি উল্লেখযোগ্য ।”

এদিন পোস্টে রাজ্য সরকারের এই কৃতিত্বের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মুখ্যমন্ত্রী | তিনি লেখেন, “২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে ত্রৈমাসিক জিডিপি-র হার সব থেকে কম ছিল । দেশে শিল্প উৎপাদনের বৃদ্ধির হার ৭ শতাংশ থেকে ২ শতাংশে নেমে গেছে । ৪৫ বছরের মধ্যে বেকারত্বের হার সব থেকে বেশি ।” এদিন কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের নীতির সমালোচনা করে তিনি লেখেন, “অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড থেকে বিএসএনএল, এয়ার ইন্ডিয়া থেকে রেলওয়ে, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে অ্যালয় স্টিল প্ল্যান্ট। তাছাড়া আরও প্রায় ৪৫ টি সরকারি খাতের উদ্যোগকে কেন্দ্রীয় সরকার সক্রিয়ভাবে বেসরকারিকরণের পথে হাঁটছে । এর ফলে লাখা লাখ যুবক বেকার হবে । সাম্প্রতিককালে ভারতে চর্ম ও গাড়ি উৎপাদন শিল্প খাতে ৩ লাখ কর্মী বেকার হয়েছে ।”

এদিন এবিষয়ে আক্ষেপের শুরু মুখ্যমন্ত্রী বলেন, “আমরা এখন যা দেখছি তা হল যারা কর্মসংস্থানে আছেন তারা চাকরি হারাচ্ছেন । এর চেয়ে করুণ আর কিছু হতে পারে না ।“ অন্যদিকে এদিন সিএমআইই-র রিপোর্টকে তুলে ধরে ১৩ ট্রিলিয়ন টাকার বিনিয়োগ স্থগিত হয়ে আছে বলে দাবি মুখ্যমন্ত্রী | তিনি লেখেন, “প্রত্যেকেরই দেশের বর্তমান বাস্তব পরিস্থিতিটি দেখার ও অনুধাবন করা প্রয়োজন । বর্তমানে সরকারের অ্যাজেন্ডা দেশের উন্নতি ও অর্থনীতির থেকে সরে কেবল মাত্র রাজনীতির উপর গিয়ে পড়েছে । “

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top