News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়েস্ট হ্যামকে হারিয়ে প্রিমিয়র লিগে অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার সিটি
Image

ওয়েস্ট হ্যামকে হারিয়ে প্রিমিয়র লিগে অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার সিটি

লন্ডন, ১১ আগস্ট (হি.স.) : ডিফেন্ডিং চ্যাম্পিয়নের মতই প্রিমিয়র লিগে অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার ওয়েস্ট হ্যামকে ৫ গোলে উড়িয়ে দিয়ে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি। স্কাই ব্লুজ’দের হয়ে এদিন মরশুমের প্রথম হ্যাটট্রিকটি সারেন ইংলিশ স্ট্রাইকার রহিম স্টার্লিং। একটি করে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস ও আর্জেন্তাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

গুয়ার্দিওলার একাদশে এদিন নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ ঘটে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যাঞ্চেস্টারের ক্লাবে নাম লেখানো রড্রির। রাইট ব্যাক হিসেবে জুভেন্তাস থেকে আসা জোয়াও ক্যানসেলোকেও এদিন দেখে নেওয়ার সুযোগ ছিল পেপের সামনে। কিন্তু কাইল ওয়াকারের উপরেই এদিন ভরসা রাখেন ম্যান সিটি কোচ। দুরন্ত ওভারল্যাপিংয়ে সারা ম্যাচে কোচের আস্থার মর্যাদা দেন ওয়াকার। ২৫ মিনিটে গ্যাব্রিয়েল জেসুসের গোল আসে তাঁর মাটি ঘেঁষা ক্রস থেকেই। প্রথমার্ধে জেসুসের একমাত্র গোলেই লকাররুমে যায় সিটি।

বিরতি থেকে ফিরে মিনিট ছয়েকের মধ্যে ফের গোল উৎসব শুরু করে গতবারের চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষের মিনিট পনেরো আগে বুদ্ধিমত্তার সঙ্গে বিপক্ষ ডিফেন্ডারদের মাথার উপর দিয়ে স্টার্লিংয়ের উদ্দেশ্যে একটি থ্রু বল রাখেন মাহরেজ। গোলরক্ষককে এক পেয়ে জালে বল ঠেলতে কোনও ভুলচুক করেননি স্টার্লিং।

বক্সে মাহরেজকে ফাউল করায় ৮৪ মিনিটে পেনাল্টি পায় ম্যান সিটি। প্রথমবারের পর দ্বিতীয় প্রচেষ্টায় দলের হয়ে ব্যবধান ৪-০ করেন আগুয়েরো। এরপর অতিরিক্ত সময় ফের মাহরেজের ডিফেন্স চেরা পাস থেকে বিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন স্টার্লিং।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top