News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি ভর্তি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত প্রায় ৬০
Image

জ্বালানি ভর্তি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ, মৃত প্রায় ৬০

দারেস সালাম, (তানজানিয়া), ১১ আগস্ট (হি.স.) : পূর্ব আফ্রিকার তানজানিয়ায় একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। ঘটনায় গুরুতর আহত অন্তত ৭০ জন। ঘটনাটি ঘটেছে মরোগোরো শহরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দারেস সালাম বন্দর থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে অবস্থিত মরোগোরো তানজানিয়ায় জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র। পুলিশ জানিয়েছে, জ্বালানি তেল ভর্তি ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উলটে যায়।

তেল সংগ্রহ করতে যান স্থানীয়রা। এই সময় ট্যাঙ্কারটিতে বিস্ফোরণ হলে ব্যাপক প্রাণহানি হয়। ভয়াবহ এই বিস্ফোরণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ড্যানিয়েল এনগোগো নামে এক প্রত্যক্ষদর্শী ঘটনাটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, “পরিস্থিতি খুবই ভয়াবহ। অনেক মানুষ মারা গিয়েছেন। তেল চুরি করতে যায়নি এমন অনেক মানুষও মারা গিয়েছেন। এটি খুবই ব্যস্ত একটি রাস্তা। জনবহুল হওয়ায় এই বিপত্তি।” ঝুঁকি নিয়ে ট্যাঙ্কার থেকে জ্বালানি তেল সংগ্রহের প্রবণতা বেশি বলে আফ্রিকার বিভিন্ন দেশে প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। গত মাসেও নাইজেরিয়ার নর্দার্ন বেনু রাজ্যে ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৪৫ জন মারা যান।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top