News Flash

  • Home
  • Uncategorized
  • কোহলির সামনে ফের নতুন রেকর্ডের হাতছানি
Image

কোহলির সামনে ফের নতুন রেকর্ডের হাতছানি

পোর্ট অফ স্পেন, ১১ আগস্ট (হি.স.) : রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গায়ানায় প্রথম একদিনের ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে যায়। তবে ভারত অধিনায়ক বিরাটের নিজের কাছেও ভিভের দেশে এক নতুন রেকর্ডের হাতছানি। আর ১৯ রান করলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক হয়ে যাবেন বিরাট। একই সঙ্গে ভেঙে ফেলবেন জাভেদ মিয়াঁদাদের ২৬ বছরের পুরোনো রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৪ ম্যাচে ১৯৩০ রান করেছিলেন মিয়াঁদাদ। ১৯৯৩ সালে শেষ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিলেন এই পাক ক্রিকেটার। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ৩৩টি ইনিংস খেলেছেন বিরাট।

আজ মিয়াঁদাদের ২৬ বছরের রেকর্ড ভাঙার সামনে ভারতের ক্যাপ্টেন। আবার একদিনের ক্রিকেটে অনন্য মাইলফলকের সামনে ক্রিস গেইলও। আজ মাঠে নামলে ৩০০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা হবে তাঁর। টেস্ট টিমে তাঁকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ।

বিরাটের রেকর্ডের সঙ্গে অনেক লক্ষ্য নিয়ে এই সিরিজে নামছে ভারত। জেতার থেকেও এই সিরিজের মাহাত্ম্য ভারতের কাছে অনেক বেশি। ক্যারিবিয়ান দ্বীপপূঞ্জের সিরিজ থেকেই সামনের দিকে তাকাচ্ছে টিম ইন্ডিয়া। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে। তার আগে এই সিরিজ থেকে তরুণ ব্রিগেডকে দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচেই সেই লক্ষ্যে ধাক্কা লেগেছে বলেই বিরক্ত বিরাট। আজ নতুন করে দেখে নেওয়ার ম্যাচে নজরে থাকছেন শ্রেয়স আয়ারও।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top