News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসির কার্যনির্বাহীদের সদস্যদের নিরাপত্তা কমিয়ে দেয়ায় ক্ষোভ রাধার
Image

এডিসির কার্যনির্বাহীদের সদস্যদের নিরাপত্তা কমিয়ে দেয়ায় ক্ষোভ রাধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ আগস্ট৷৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য, চেয়ারম্যান এবং কার্যনির্বাহী সদস্যদের নিরাপত্তা কর্মীর সংখ্যা হ্রাস করার ঘটনায় চরম অসন্তোষ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা৷ শনিবার ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, বর্তমান সরকার জেলা পরিষদের কর্মকর্তাদের মর্যাদাহানির চেষ্টা করছে৷ এ ধরনের প্রয়াস জেলা পরিষদের প্রতি অবজ্ঞার শামিল বলে তিনি মন্তব্য করেছেন৷


১৯৯৮ সালের জুনমাস থেকে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য এবং জেলা পরিষদের চেয়ারম্যানকে কেবিনেট স্ট্যাটাস এবং জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্যদের স্টেট মিনিস্টারের স্ট্যাটাস ঘোষণা করা হয়৷ এতদিন ধরে সে অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধা ও নিরাপত্তার ব্যবস্থা ছিল৷ নতুন সরকার আসার পর এ মাসের প্রথম দিক থেকে জেলা পরিষদের চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী সদস্যের বাস ভবন থেকে আচমকা হাউস গার্ড প্রত্যাহার করে দেওয়া হয়৷ শুধু তাই নয়, ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্যদের ডাবল এসকর্ট ছিল৷ বর্তমানে সিঙ্গেল এসকর্ট করে দেওয়া হয়েছে৷ এ ধরনের ঘটনার তীব্র অসন্তোষ ব্যক্ত করেছেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷

তিনি বলেন, জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্যরা বার বার আক্রান্ত হচ্ছেন৷ তাদের গাড়ি ভাঙচুর করা হচ্ছে৷ কার্যনির্বাহী সদস্য পরীক্ষিৎ মুড়াসিং, জয়বাহাদুর জমাতিয়া এমনকি মহিলা সদস্যা সন্ধ্যারাণী চাকমা আক্রান্ত হয়েছেন৷ তারপরও ডাবল এসকর্টের বদলে তাদের জন্য সিঙ্গেল এসকর্ট করে দেওয়ার ঘটনা রীতিমতো উদ্বেগজনক৷ বর্তমান সরকার জেলা পরিষদের বর্তমান কর্মকর্তাদের রাজনৈতিক অধিকার করণের চেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন৷ এ ধরনের কার্যকলাপ সঠিক নয় বলে মন্তব্য করেন রাধাচরণবাবু৷ এ ধরনের অমর্যাদার ভবিষ্যৎ পরিণাম ভাল হবে না বলেও তিনি উল্লেখ করেন৷ জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য, চেয়ারম্যান এবং কার্যনির্বাহী সদস্যদের পূর্ণ মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷


মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা আরও অভিযোগ করেন বর্তমান সরকার জেলা পরিষদকে বাজেটে বরাদ্দ অনেকটা কমিয়ে দিয়েছে৷ যে পরিমাণ বাজেট করা হয়েছে সেই টাকাও সঠিক সময়ে জেলা পরিষদের হাতে হস্তান্তর করা হচ্ছে না৷ এর ফলে জেলা পরিষদ এলাকা উন্নয়নমূলক কাজকর্ম বিঘ্নিত হচ্ছে বলে তিনি দাবি করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top