News Flash

  • Home
  • Uncategorized
  • গোমতি নদীতে উদ্ধার শিশুর মৃতদেহ, চাঞ্চল্য
Image

গোমতি নদীতে উদ্ধার শিশুর মৃতদেহ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১০ আগস্ট৷৷ শনিবার সাতসকালে গোমতি নদীতে এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে৷ দমকল কর্মীরা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতি জেলা হাসপাতালে নিয়ে পাঠিয়েছেন৷ জানা গিয়েছে শিশুটির পরিবারের লোকজনই নদীর জলে ফেলে দেয়৷


আজ সকাল আটটা নাগাদ গোমতি জেলার কাকড়াবন থানাধীন আমতলি এলাকায় গোমতি নদীতে ভাসমান এক শিশুর মৃতদেহ দেখেন স্থানীয় জনগণ ৷ নদী চরের খুব কাছাকাছি এসে শিশুর দেহ ভাসছিল ৷ খবর পেয়ে দমকল বাহিনী এবং কাকড়াবন থানার পুলিশ ছুটে আসে৷ দমকল কর্মীরা শিশুর মৃতদেহ উদ্ধার করে প্রথমে কাকড়াবন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান ৷ সেখানে চিকিৎসকরা শিশুকে মৃত বলে ঘোষণা করার পর দমকল কর্মীরা মৃতদেহ গোমতি জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে যান ৷ জানা গিয়েছে, মৃত শিশুর পরিবারের লোকজন শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবি হাসপাতালে নিয়ে আসছিলেন৷ কিন্তু শিশুটি পথেই মারা যায়৷ পরে পরিবারের লোকজন মৃতদেহ নদীর জলে ফেলে দেয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top