শিক্ষামন্ত্রীর পৌরোহিতেপর্ষদের পরীক্ষার ফলাফলের পর্যালোচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট ৷৷ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল রিভিউ করার জন্য শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে শুক্রবার রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে রিভিউ মিটিং অনুষ্ঠিত হয়৷ এদিন ৪টি জেলার ফলাফল রিভিউ করা হয়৷

শিক্ষামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা অধিকর্তা, শিক্ষা দপ্তরের সচিব, এবং বিভিন্ন সুকলের প্রধান শিক্ষক ও ইনচার্জরা৷ শিক্ষামন্ত্রী বলেন, আমাদের রাজ্যে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে৷ গত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের চেয়ে আগামী বছরের ফলাফল যাতে আরও ভাল করা যায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে৷ রাজ্যে তৃতীয় শ্রেণি থেকেই, সব ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে হবে এবং সবাই যাতে পাশ করে, সে অনুযায়ী ছাত্রছাত্রীদের গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নিতে হবে বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷