News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় ষোলটি সিটি বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১৩ই
Image

আগরতলায় ষোলটি সিটি বাসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ১৩ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট ৷৷ আগামী ১৩ আগস্ট থেকে রাজধানী আগরতলা শহর এলাকায় চালু হচ্ছে সিটি বাস৷ এদিন পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের কৃষ্ণনগরস্থিত প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিটি বাস সার্ভিসের আনুষ্ঠানিক সূচনা করবেন৷ রাজধানী আগরতলা শহর এলাকায় সিটি বাস সার্ভিস চালু করার দাবি দীর্ঘদিনের৷ বাম আমলে কেন্দ্রীয় আর্থিক আনুকূল্যে সিটি বাস চালুর জন্য বাস ক্রয় করা হয়েছিল৷

লক্ষ্যণীয় বিষয় হলো, ওইসব বাস সিটি এলাকায় চলাচলের বদলে অন্যান্য রুটে চালানো হচ্ছিল৷ সরকার পরিবর্তনের পর পরিবহণ ব্যবস্থার খোলনলচে পাল্টে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ মোটরস্ট্যান্ড গুলিকে সিন্ডিকেটবাজদের হাত থেকে ইতিমধ্যেই মুক্ত করে সমস্ত দায়দায়িত্ব ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের হাতে তুলে দেওয়া হয়েছে৷ নিগমের অধীনে আগরতলা শহর এলাকায় সিটি বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে৷ প্রথম পর্যায়ে আগামী ১৩ আগস্ট ১নং এবং ৩নং রোডে, সিটি বাস সার্ভিস চালু হচ্ছে৷ ১নং রোড হল বটতলা থেকে রানিরবাজার এবং ৩নং রোড হল বিশ্ববিদ্যালয় থকে জিবি বাজার৷ দুটি রোডে প্রথম পর্যায়ে মোট ১৬টি বাস চলাচল করবে৷

সকাল সাড়ে ছয়টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত সিটি বাস চলাচল করবে৷ এর মধ্যে রয়েছে এসি এবং নন এসি বাস৷ যাত্রী ভাড়াও নির্ধারণ করা হয়েছে৷ সর্বনিম্ন ৮ টাকা থেকে সর্বোচ্চ ১৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে৷ ত্রিপুরা সড়ক পরিবহণ নিগমের চেয়ারম্যান শুক্রবার সাংবাদিক সম্মেলনে জানান, আগামী ১৩ আগস্ট পরিবহণ মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সিটি বাস সার্ভিসের আনুষ্ঠানিক সূচনা করবেন৷ দ্বিতীয় পর্যায়ে দুর্গা পুজার আগেই আরও ৪০টি বাস চলাচল শুরু হবে বলেও নিগমের চেয়ারম্যান দীপক কুমার মজুমদার জানিয়েছেন৷ সিটি বাস সার্ভিস চালু হলে যাত্রী সাধারণের যাতায়াত অনেকটাই সুখকর হবে বলে মনে করছেন অনেকেই৷ ১৫ মিনিট পরপর এই বাস চলাচল করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top