News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের অর্থনীতিকে দ্বিগুণ করার ক্ষেত্রে বাঁশের অপরিসীম গুরুত্বের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যের অর্থনীতিকে দ্বিগুণ করার ক্ষেত্রে বাঁশের অপরিসীম গুরুত্বের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ রাজ্যের অর্থনীতিকে দ্বিগুণ করার ক্ষেত্রে বাঁশের অপরিসীম গুরুত্বের কথা উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন বাঁশের বহুবিধ ব্যবহারের মধ্য দিয়ে রাজ্যের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সম্ভব৷ সেই লক্ষ্যে সরকার এবং বেশ কিছু বেসরকারি সংগঠন উদ্যোগী হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী৷

শুক্রবার রাজধানীর প্রজ্ঞা ভবনে বাঁশের উৎপাদন এবং শিল্পায়নের সম্ভাবনা ও প্রতিকূলতা শীর্ষক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন রাজ্যে বাঁশের ব্যাপক সম্ভাবনা রয়েছে৷ বর্তমান সময়ে প্রায় ২ লক্ষ হেক্টরের কাছাকাছি জমিতে বাঁশ চাষ হয়৷ বাঁশের উপকারিতার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন বাঁশ শুধু অর্থকরী ফসলই নয়, এর ফলে ৩৫ শতাংশ বেশি অক্সিজেনও উৎপন্ন হয়৷

এছাড়াও অন্যান্য গাছের তুলনায় বাঁশের বৃদ্ধি বেশি৷ ফলে অর্থনীতির প্রশ্ণে বাঁশের গুরুত্ব অপরিসীম৷ এদিন এ বিষয়টি উল্লেখ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, আমাদের বড় বন্ধু হওয়া উচিত বাঁশ৷ এর শিল্প সম্ভাবনা রয়েছে, এ বিষয়টিকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার বাঁশকে ঘাসের মান্যতা দিয়েছে৷ যার ফলে বন আইনের জটিলতা থেকেও বাইরে রাখা হয়েছে বাঁশকে৷ মুখ্যমন্ত্রী বলেন বাঁশের ব্যবহার বহুবিধ৷ সঠিক পরিকল্পনার মাধ্যমে বাঁশের উৎপাদন বাড়িয়ে বাজারজাতকরণের উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরা জাইকা প্রকল্প, বনদপ্তর, শিল্প ও বানিজ্য দপ্তর, টিআইডিসি সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে বলে জানান৷ এছাড়া এদিন জাইকা প্রকল্পের মাধ্যমে নদীর পাড়ে গাছ লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান৷ বলেন জাইকা একটি বড় প্রকল্প এর সুফল, ত্রিপুরার মানুষ বাশ উৎপাদনের ক্ষেত্রেও যাতে পেতে পারে, তা নিশ্চিত করতে হবে৷ র সফল বাস্তবায়নে জাপানও যাতে সন্তুষ্ট হতে পারে সেই বিষয়টিও নজরে রাখার জন্য বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এছাড়া বলেন ন্যাশানাল ব্যাম্বু প্রজেক্টে কেন্দ্রীয় সরকার বাঁশ চাষিদের ঋণের উপর ৬০ শতাংশ ছাড় দিচ্ছে৷ এটা যাতে গ্রামের মানুষ জানে সেই ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রী বলেন৷ ত্রিপুরা সরকার ১৪ হাজার হেক্টর জমিতে বাঁশ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে এটা আরো বড় মাত্রায় হওয়া উচিত৷ কারণ শুধু স্থানীয় আয়ই নয়, এর ফলে বৈদেশিক মুদ্রাও রাজ্যে আসতে পারে৷ যার মাধ্যমে রাজ্যের উন্নয়ন সম্ভব৷ নীতি আয়োগ এর প্রথম বৈঠকে ত্রিপুরার অর্থনৈতিক স্থিতি আট হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার কোটি টাকা করার জন্য বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

এই লক্ষ্য পূরনে বাঁশ একটি বড় ধরনের মাধ্যম হতে পারে পরে৷ এদিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ত্রিপুরার ৬২ বনভূমি এর মধ্যে মাত্র ২ লক্ষ হেক্টর জমিতে বাঁশ চাষ হয়৷ মানুষকে বাঁশ চাষের প্রতি আকৃষ্ট করার জন্য সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ এছাড়া জল সংরক্ষণ নিয়েও কথা বলেন শ্রী বিপ্লব কুমার দেব৷ তিনি বলেন জাইকা প্রকল্পে রাজ্যে ১৪৭৭টি চেকড্যাম বানানোর উদ্যোগ নেয়া হয়েছে৷ এছাড়া গ্রাম উন্নয়ন ও কৃষি উদ্যান দপ্তরের উদ্যোগে আরো ৩৩২ টি তৈরি করা হয়েছে৷ এর মাধ্যমে জল সংরক্ষণ করার পাশাপাশি পানীয় জলের সুবন্দোবস্ত হবে বলে জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন বর্তমান সময়ে গর বৃষ্টিপাতের চাইতেও ৪৪ শতাংশ বেশি বৃষ্টি হয়৷ কিন্তু পাহাড়ি এলাকায় পানীয় জলের অভাব প্রায় প্রতি বছরের৷ এর থেকে উত্তরণের জন্য চেক ড্যাম তৈরি করার ওপর গুরুত্ব দেন  বিপ্লব কুমার দেব৷ এদিন কর্মশালায় কৃষকের বাড়ি থেকেই উৎপাদিত বাঁশ ও বাঁশজাত সামগ্রী বাজারজাত করার ওপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী৷

এই লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান৷ বলেন ত্রিপুরাকে উন্নত করতে হলে রাজ্যের ঝিমিয়ে পড়া কর্মসংসৃকতিকে ফিরিয়ে আনতে হবে৷ সবকিছু সরকার নির্ভর নে হয়ে বেসরকারী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ রাজ্যের উন্নয়নকে সুনিশ্চিত করার প্রশ্ণে কর্মসংসৃকতি ফিরিয়ে আনার উপর এদিন মুখ্যমন্ত্রী যথেষ্ট গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন রাজ্যের সার্বিক উন্নয়নের মাধ্যমে ত্রিপুরাকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে৷বনদপ্তর এর উদ্যোগে ত্রিপুরা জাইকা প্রজেক্ট এর ব্যবস্থাপনায় শিল্প ও বাণিজ্য দফতরের সহযোগিতায় একদিনের এই কর্মশালা আয়োজিত হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে৷ এছাড়াও উপস্থিত ছিলেন বন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, জাইকা প্রকল্পের জাপান থেকে আগত প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top