News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক ম্যানেজার হত্যার চেষ্টার মামলায় ট্রাফিক ইনস্পেক্টরসহ দুজন জেল হাজতে
Image

ব্যাঙ্ক ম্যানেজার হত্যার চেষ্টার মামলায় ট্রাফিক ইনস্পেক্টরসহ দুজন জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷  শনিবার গভীর রাতে রাজধানীর জ্যাকশন গেইট সংলগ্ণ এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় বেসরকারি ব্যাঙ্ক ম্যানেজার বোধিষত্ব দাসের দেহ উদ্ধার হয়৷ গভীর রাতে দমকল বাহিনীর কর্মীরা আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ এই ঘটনার পর রাতের অন্ধকারে আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ দেখা দেয় জনমনে৷ তারপরই পুলিশের কুম্ভ নিদ্রা ভঙ্গ হয়৷ ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে এই হত্যার চেষ্টার ঘটনার সাথে জড়িত শহরের কালিকা জুয়েলারির মালিকের ছোট ছেলে সুমিত চৌধুরী ও সোয়েব মিঞার নাম৷ কাল বিলম্ব না করে পুলিশ দুইজনকে আটক করে৷

তাদেরকে পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই ঘটনার সাথে যুক্ত রয়েছে ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাস৷ যথারীতি মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই ঘটনার সাথে জড়িত রয়েছে সুমিত বনিক নামে আরও একজন৷ তাকেও পশ্চিম আগরতলা থানার পুলিশ গ্রেপ্তার করে৷ ৭ আগস্ট ধৃত ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাস ও সুমিত বনিককে আদালতে সোপর্দ করলে পুলিশ তাদেরকে ৯ আগস্ট পর্যন্ত পুলিশ রিমান্ডের নির্দেশ দেয়৷ তিন দিনের পুলিশ রিমান্ড শেষে তাদেরকে শুক্রবার পুনরায় আদালতে সোপর্দ করা হয়৷ আদালত এইদিন উভয় পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর ধৃত গুণধর  ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাস ও  সুমিত বনিককে ১৯ আগস্ট পর্যন্ত জেল হাপাজতের নির্দেশ দেয়৷ সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ সূত্রধর সংবাদ প্রতিনিধিদের এই সংবাদ জানান৷তবে শহরের বুকে বেসরকারি ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যার চেষ্টার ঘটনার দায়ে ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাস গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়ায়৷

বাম আমলে নিজেকে লাল বাড়ির ঘনিষ্ঠ পরিচয় দিয়ে আগরতলা শহরে নিজের ছড়ি ঘুরিয়েছিলেন এই গুণধর ট্রাফিক ইন্সপেক্টার৷ সরকার পরিবর্তনের সাথে সাথে গুণধর সুকান্ত বিশ্বাস রাতারাতি নিজের খোলস পাল্টে ফেলেন বলে খবর৷ বাম আমল থেকেও সুকান্ত বিশ্বাসের দাপট কয়েকগুণ বেড়ে যায় নয়া সরকার ক্ষমতায় আসার পর৷ কারন অর্থ ও ক্ষমতালোভী সুকান্ত বিশ্বাস নয়া সরকারের নেতা মন্ত্রীদের পছন্দের পাত্র হয়ে উঠার জন্য কোন ত্রুটি রাখেন নি৷ কিন্তু কথায় আছে রাখে হরি মারে কে৷ গুণধর সুকান্ত বিশ্বাসের ক্ষেত্রেও তাই হল৷ আগরতলা শহরে থেকে  ছড়ি ঘুরিয়ে নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেই ছড়ি হয়ে যান৷ আগরতলা শহর থেকে বদলি হতে হয় ধর্মনগরে৷

কালক্রমে গুণধর সুকান্ত কোটি পতি হওয়ার স্বপ্ণ দেখতে শুরু করে বলে খবর৷ আরও খবর এই গুণধর ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাস নেশারকারবারের সাথে জরিয়ে গিয়েছিল৷ আর সেই নেশারকারবারের আর্থিক লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর বুকে বেসরকারি ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যার চেষ্টার সাথে জরিয়ে যায় গুণধর সুকান্ত৷ যতটুকু খবর একাংশ পুলিশ কর্মী সুকান্ত বিশ্বাসকে বাঁচানোর জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে৷ তবে পুলিশ এখনো তদন্ত জারি রেখেছে৷ ১৯ আগস্ট জেল হেপাজত শেষে ট্রাফিক ইন্সপেক্টার সুকান্ত বিশ্বাস ও সুমিত বনিককে পুনরায় আদালতে সোপর্দ করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top