News Flash

  • Home
  • Uncategorized
  • বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় আদিবাসী দিবস পালিত রাজ্যেও
Image

বিভিন্ন সংগঠনের উদ্যোগে জাতীয় আদিবাসী দিবস পালিত রাজ্যেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট৷৷ গোটা দেশের সঙ্গে শুক্রবার রাজ্যেও  নানা সংগঠনের পক্ষ থেকে জাতীয় আদিবাসী দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে৷ এ উপলক্ষ্যে শোভা যাত্রা, আলোচনাচক্রসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ৯ আগস্ট জাতীয়  জনজাতির দিবস৷ বিশ্বের প্রতিটি দেশেই দিবসটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে৷ আমাদের রাজ্যেও জনজাতি অংশের মানুষরা দিবসটি পালন করছেন৷ এ উপলক্ষে শুক্রবার অল ত্রিপুরা আর্টিষ্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলায় এক বর্ণাঢ্য র্যালী সংগঠিত করা হয়৷ র্যালীতে উপজাতি অংশের জনগন তাদের নিজস্ব কৃষ্টি , সংসৃকতি, পোষাক পরিহিত হয়ে শহর পরিক্রমা করেন৷

শুধু রাজধানী আগরতলা শহরেই নয় উত্তর  ত্রিপুরা জেলার কাঞ্চনপুরেও আইপিএফটির উদ্যোগে জনজাতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়৷ আইপিএফটি কাঞ্চনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে গছিরাম পাড়া বাজার শেড ঘরে শুক্রবার দুপুরে এ উপলক্ষে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত চিলেন বিধায়ক প্রেম কুমার রিয়াং, দশদা ব্লকের বিএসির চেয়ারম্যান জিরেন্দ্র রিয়াং ও কবেন্দ্র রিয়াং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রেম কুমার রিয়াং বলেন, জনজাতিদের অস্তিত্ব রক্ষা করতে হলে জাতিগত বৈশিষ্ট, পোষাক পরিচ্ছদ, আহার, কৃষ্ঠি-সংসৃকতিকে বাঁচিয়ে রাখতে হবে ৷ এসব বিষয়ে অগ্রাধিকার না দিলে জনজাতিদের অধিকার চিরতরে হারিয়ে যাবে৷ আত্ম নিয়ন্ত্রনের অধিকার ও জমি রক্ষার অধিকার অক্ষুন্ন রাখতে জনজাতির অংশের জনগনকে ঐক্যবন্ধ হওয়ার উপরও তিনি গুরুত্ব আরোপ করেন৷

এদিকে ত্রিপুরা গণমুক্তি পরিষদের উদ্যোগে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে আদিবাসী দিবস পালন করা হয়৷ এ উপলক্ষ্যে আগরতলায় এক ব্যালী সংগঠিত করা হয়৷ র্যালী শেষে জমায়েতে বক্তব্য রাখেন গণমুক্তি পরিষদের সভাপতি তথা প্রাক্তন সাংসদ জীতেন্দ্র চৌধুরী৷ তিনি বলেন, গোটা বিশ্বে ৩৭ কোটি আদিবাসী অংশের মানুষের বসবাস৷ বিশ্বের ৯০টি দেশে জনজাতি অংশের মানুষ বসবাস করেন৷

ভারতে সাড়ে এগারো কোটি আদিবাসী অংশের মানুষ রয়েছেন৷  এ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জীতেন্দ্র চৌধুরী আরও বলেন আদিবাসীদের ভিন্ন ভিন্ন ভাষা, কৃষ্টি , সংসৃকতি রয়েছে৷ লক্ষ্যণীয় বিষয় হল সভ্যতা যত এগোচ্ছে অন্যান্য অংশের মানুষজনের জীবন যাত্রার মান ততটাই উন্নত হচ্ছে৷ ব্যবসা, বাণিজ্য, রাজনীতি, শিক্ষা, সংসৃকতি প্রভৃতি ক্ষেত্রে তারা দ্রুত এগিয়ে যাচ্ছে৷ তাদের সঙ্গে পাল্লা দিয়ে অগ্রসর হতে পারছেনা আদিবাসী অংশের মানুষজন৷ কৃষ্টি, সংসৃকতি, ভাষা ও অর্থনৈতিক দিক দিকে পিছিয়ে পড়ছেন আদিবাসীরা৷

আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় রাষ্ট্র, দেশ ও সমাজ ব্যবস্থাকে সময়উপযোগী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷ অন্যথায় শুধুমাত্র আদিবাসী দিবস পালন করলেই আদিবাসীদের মুক্তির পথ প্রশস্ত হবে না৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top