News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যবসায়ীকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল কদমতলা, বাজার বন্ধ করে পথ অবরোধ
Image

ব্যবসায়ীকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল কদমতলা, বাজার বন্ধ করে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৯ আগস্ট ৷৷ উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারের এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ওই এলাকা৷ আটক ওই ব্যবসায়ীর নাম বিমান দাস৷ বিমান কাণ্ডে নাজেহাল কদমতলা৷ দিনভর রাস্তা অবরোধ, বাজার বন্ধ, অলি গলিতে পুরানো হলো টায়ার৷ কদমতলার পৃথক পৃথক স্থানে রাস্তা অবরোধ, কদমতলা পুলিশ মুর্দাবাদ স্লোগান৷ মাইক যোগে এলাকায় প্রচার৷ পুলিশের বিরুদ্ধে জেহাদ কদমতলা বাজার ব্যবসায়ীর৷

ঘটনার বিবরণে প্রকাশ উত্তর জেলার কদমতলা থানাধীন বৃহস্পতিবার বেলা ২ ঘটিকা নাগাদ কদমতলা বাজারের ব্যবসায়ী বিমান দাস (২৬) পিতা বিধান দাস, কদমতলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাকে গ্রেপ্তার করে কদমতলা থানার পুলিশ৷ বাজার ব্যবসায়ীদের অভিযোগ তাকে অবৈধভাবে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সম্পূর্ণ মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে৷ বৃহস্পতিবার থেকেই চাপানউতোর চলছে৷ কিন্তু পুলিশ যে বাধ্য গোটা বিষয় বিস্তারিত জানার পর উঠে এসেছে যে তথ্য তা হল৷ ২১/৮/২০১৮ সালে চুরাইবাড়ি  থানায় একটি ১৩ বছরের নাবালিকাকে দলবদ্ধ ধর্ষণের মামলা রুজু হয়৷  মামলায় নির্যাতিতা নাবালিকা আদালতের কাছে জবানবন্দি দিয়েছে৷ আদালতের নির্দেশে নির্যাতিতা নাবালিকা মেয়েটি কদমতলা থানার মহিলা এস আই রিতা দেবনাথ ও বিশাল পুলিশবাহিনীর সম্মুখে খুদ কদমতলা বাজারের বিমান দাসের জুতার দোকানে এসে আসামি শনাক্ত করে৷ এখানে আদালতের নির্দেশ তাই পুলিশের কাছে বড় আদালতের নির্দেশ পালন করা এমনটাই জানালেন কদমতলা থানার ওসি কৃষ্ণ ধন  সরকার৷ তিনি আইন হাতে তুলে না দেওয়ার জন্য কদমতলা বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর প্রতি অনুরোধ জানান৷ কোন নিরপরাধ যাতে শাস্তি না পায় সেটা

পুলিশের দায়িত্ব বলে জানান ওসি৷ অপরদিকে বাজার ব্যবসায়ীরা সাফ জানিয়ে দিয়েছে বিমান দাসকে মুক্ত না করলে অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধ ও কদমতলা বাজার বন্ধ চলবে৷ অপরদিকে গ্রেফতার বিমান দাসকে আজ ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে কদমতলা থানার পুলিশ৷গোটা কদমতলা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে৷ মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও টি এস আর বাহিনী৷ দিনভর নাটকের পর বাজার সম্পাদক ও কদমতলা পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত দেবের মধ্যস্থতায় বাজার খুলে দেওয়া হয়৷ শুক্রবার কদমতলা বাজারের সাপ্তাহিক বাজার৷তাছাড়া সংখ্যালঘু মুসলমানদের ঈদ সামনে সেই কথা মাথায় রেখে আজকে বাজার খুলে দেওয়া হয়৷ তবে বিমান দাস নিরপরাধ তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে বাজার ব্যবসায়ীরা৷অবিলম্বে তাকে মুক্ত না করলে কদমতলায় আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বাজার কমিটির সেক্রেটারি৷ দিনভর ছিল কদমতলা অশান্ত , ব্যাপক পুলিশ ও টি এস আর মোতায়েন করা হয়েছিল৷

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ছিলেন কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ধর্মনগরের ডিএসপি হেডকোয়ার্টার৷বিমানের পক্ষে ছিল গোটা ব্যবসায়ী থেকে শুরু করে কদমতলার সাধারণ মানুষ৷ তবে আইন চলবে আইনের পথে৷ আদালতের নির্দেশ অমান্য করা চলবে না সেই দিকটা নজর রেখেছিল কদমতলা থানার পুলিশ৷ আদালতের নির্দেশেই কিন্তু ব্যবসায়ী বিমান দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ৷ তাছাড়া নাবালিকা মেয়েটি কিন্তু খুদ বিমানকে শনাক্ত করেছিল সেই বিষয়টিও মাথায় রাখতে হবে৷ সব মিলিয়ে দেখার বিষয় এই মামলার মোড় কোন দিকে যায়৷ তবে আইনকে শ্রদ্ধা জানিয়ে কাজ করতে হবে এবং কোন নিরপরাধ ব্যক্তি যাতে সাজা না পায় সে দিকটাও খেয়াল রাখতে হবে৷ সবকিছু নির্ভর করবে তথ্য প্রমাণের উপর৷ সব মিলিয়ে বিমান কাণ্ডে দিনভর উত্তপ্ত ছিল কদমতলা৷ অপরদিকে ধৃত বিমান দাসের পরিবারের তরফ থেকে কেমন করে জেলা আদালতে বিইলের আবেদন করলে মাননীয় বিচারক বেইল মঞ্জুর করেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top