News Flash

  • Home
  • Uncategorized
  • উপত্যকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে যথোপযুক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত সেনা, টুইটারে লেফটেন্যান্ট জেনারেল-র
Image

উপত্যকায় শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে যথোপযুক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত সেনা, টুইটারে লেফটেন্যান্ট জেনারেল-র

নয়াদিল্লি, ৯ আগস্ট (হি.স.) : জম্মু ও কাশ্মীরের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে যথোপযুক্ত ব্যবস্থা নিতে প্রস্তুত ভারতীয় সেনা বাহিনী। পাকিস্তানি হুমকির জবাবে পালটা হুঁশিয়ারি দিলেন লেফটেন্যান্ট জেনারেল কে জে এস ডিলোঁ। শুক্রবার টুইটারে লেফটেন্যান্ট জেনারেল ডিলোঁ লিখেছেন, ‘উপত্যকার শান্তি নষ্ট করতে ওরা আসুক। এলেই ওদের সমূলে খতম করব। ওদের প্রত্যেকের ব্যবস্থা করব।’

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এবং লাদাখকে বিচ্ছিন্ন করে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি ভারত-বিরোধিতায় নেমেছে পাকিস্তান। কাশ্মীরের মানুষের ‘মানবাধিকার রক্ষায়’ প্রয়োজনে সমস্ত পথ অবলম্বনের বার্তা দিয়েছে পাক সরকার। স্বয়ং পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘কাশ্মীরের মানুষদের ভারত আরও চাপ দিলে আর একটা পুলওয়ামা হামলা ঘটতে পারে।’

এই পরিস্থিতিতে সমুচিত জবাব দিতে এগিয়ে এল ভারতীয় সেনা। বলা বাহূল্য, এদিন লেফটেন্যান্ট জেনারেলের টুইটার বার্তা ভারতের অনমনীয় মনোভাবেরই পরিচায়ক।

অন্যদিকে, শুক্রবার নমাজের জন্য জম্মু ও কাশ্মীরে শিথিল করা হয়েছে কারফিউ পরিস্থিতি। ঈদের আগে ফোন এবং ইন্টারনেট পরিষেবাও স্বাভাবিক করা হয়েছে বলে জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি এস পি বৈদ।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top