News Flash

  • Home
  • Uncategorized
  • পোলিও টিকা দেয়ার পরপরই শিশুর মৃত্যু
Image

পোলিও টিকা দেয়ার পরপরই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ পোলিও টিকা করণের ফলে মৃত্যু হল চার মাসের এক শিশুর৷ এমনই অভিযোগ তুললো মৃত শিশুর পরিবারের লোকজন৷ ঘটনার বিবরণে জানা যায় আমবাসা মহকুমার গঙ্গানগর উলেন ছড়া গ্রামের বাসিন্দা জিতেন্দ্রর রিয়াংয়ের চার মাসের শিশু এডিকেল রিয়াং এর মৃত্যু হয় পোলিও টিকা করণের ফলে৷ জানা যায় এলাকায় এম পি ডব্লিউ কর্মীরা শিশুদের পোলিও টিকা দিতে আসে৷


সেই সময় এডিকেলকেও পোলিও টিকা দেওয়া হয়৷ তারপর থেকেই শিশুটির অবস্থার অবনতি হতে থাকে৷ পোলিও টিকা দেওয়ার প্রায় ৩০ মিনিট পর শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে৷ সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন শিশুটিকে নিয়ে যায় গঙ্গানগর প্রাথমিক হাসপাতালে৷ হাসপাতালের চিকিৎসকরা তখন শিশুটিকে মৃত ঘোষণা করে কুলাইস্থিত ধলাই জেলা হাসপাতালে স্থানান্তর করে দেয় মৃতদেহের ময়না তদন্তের জন্য৷

মৃত শিশুর বাবা জিতেন্দ্রর রিয়াং জানায় পোলিও টিকাকরণের পর শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়েছে৷এইদিকে ঘটনার বিষয়ে ধলাই জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের নিকট জানতে চাইলে তিনি এই বিষয়ে কথা বলতে অসন্মটি প্রকাশ করেন৷ তবে ঠিক কি কারনে শিশুটির মৃত্যু হয়েছে তা নিয়ে ধোঁয়াশায় সকলে৷ হয়তো ময়না তদন্তের পরই বেরিয়ে আসবে মৃত্যুর আসল রহস্য৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top