News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষার অধিকার আইনের রুল ফ্রেম করার জন্য রাজ্য মন্ত্রিসভার অনুমোদন
Image

শিক্ষার অধিকার আইনের রুল ফ্রেম করার জন্য রাজ্য মন্ত্রিসভার অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ কেন্দ্রীয় সরকার রাইট অব চিলড্রেন টু ফ্রী এন্ড কমপোলসারি এডুকেশন অ্যাক্ট-২০০৯ সংশোধন করেছে৷ রাজ্য সরকার এই সংশোধিত আইনের রুল ফ্রেম করার জন্য আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দিয়েছে৷ তার সাথে পাশ-ফেল প্রথা যুক্ত হয়েছে৷ যেখানে পঞ্চম ও অষ্টম শ্রেণীর মূল্যায়ণ করা হবে৷ এই দুটি ক্লাসের ছাত্র-ছাত্রীদের নিয়মিত পরীক্ষা গ্রহণ করা হবে৷ যারা ফেল করবে তাদেরকে দু’মাস পর আবার পরীক্ষা দেওয়ার সুুযোগ দেওয়া হবে৷


বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিকদের সাথে কথা বলার সময় শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানান, রাজ্য মন্ত্রিসভা তাতে অনুমোদন দিয়েছে৷ তিনি বলেন, ছাত্রছাত্রীদের উপরের ক্লাসে উত্তীর্ণ হতে হলে অবশ্যই পাশ মার্ক পেতে হবে সমস্ত পরীক্ষাতেই৷ তাছাড়া যেসব ছাত্রছাত্রী সুকলে ৮৫ শতাংশ দিন উপস্থিত থাকবে তাদের অতিরিক্ত ৫ নম্বর দেওয়া হবে৷ বিশেষ ক্ষেত্রে কোন ছাত্রছাত্রীকে পরবর্তী উপরের ক্লাসে উত্তীর্ণ করে দেওয়ার ক্ষেত্রে সুকলের প্রধান শিক্ষকের বিশেষ ক্ষমতা থাকবে৷

তাছাড়া, এই রুলে অর্ন্তভূক্ত করা হবে যদি কোন ছাত্রছাত্রী ওই ক্লাসে প্রথমবার অকৃতকার্য হয় তাহলে তাকে পুণরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে ফল প্রকাশের দুই মাসের মধ্যে৷ প্রধান শিক্ষক সহ অন্যান্য সমস্ত শিক্ষকদের অবশ্য গুরুত্ব দিয়ে দেখতে হবে যে ছাত্রছাত্রীরা আদৌ পরবর্তী উপরের ক্লাসে যাওয়ার মতো যোগ্যতা অর্জন করছে কিনা৷ আর এই প্রতিটি সুকল ইনস্পেক্টর এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের দায়িত্ব হচ্ছে শিক্ষকরা নিয়মিত স্পেশাল ক্লাস করছে কিনা তার নজরদারী করা৷
শিক্ষামন্ত্রী এদিন, স্পষ্ট জানিয়েছেন যে, রাজ্য সরকার চাইছে প্রতিটি সুকলে যাতে গুণগত শিক্ষা দেওয়া হয়৷ তাতে করে পরবর্তী সময়ে এরাজ্যের ছেলেমেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক স্করের প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল করতে পারবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top