News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে হাসিনাকে বিশ্বহিন্দু পরিষদের স্মারকলিপি
Image

বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তার দাবিতে হাসিনাকে বিশ্বহিন্দু পরিষদের স্মারকলিপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন চলছে বলে আগরতলায় সরব হয়েছে বিশ্বহিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি৷ তাঁদের অভিযোগ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে প্রতিদিন হিন্দুদের ওপর অমানুষিক নির্যাতন হচ্ছে৷ এর ফলে সে-দেশে বাস্তুভিটে ফেলে বহু হিন্দু পরিবার পালিয়ে আসতে বাধ্য হচ্ছে, পাশাপাশি হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান যেমন মন্দির, প্রার্থনাগৃহ ইত্যাদি ধবংস করে দিচ্ছে সংখ্যাগুরু মৌলবাদীরা৷ অবিলম্বে সংখ্যালঘু হিন্দুদের জানমাল এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে৷


এই সব দাবি ভিত্তিতে বুধবার বিশ্বহিন্দু পরিষদের ত্রিপুরা পশ্চিম জেলা কমিটির সদস্য-সদস্যারা এক মিছিল করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছেন৷
এদিন সংগঠনের সদস্যরা রাজধানীর কৃষ্ণনগরে অবস্থিত তাঁদের কার্যালয় গীতা ভবনের সামনে থেকে মিছিল করে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে কুঞ্জবন এলাকায় বাংলাদেশ ভিসা অফিসের সামনে আসেন৷ মিছিল থেকে এক প্রতিনিধি দল বাংলাদেশ ভিসা অফিসে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে লেখা দুই দফার দাবি সনদ সহকারী হাই কমিশনার কিরীটি চাকমার হাতে তুলে দেন৷ তাঁদের দুই দফা দাবি সনদে রয়েছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপযুক্ত নিরাপত্তা দেওয়া, তাঁদের জমিজমা এবং ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে৷


স্মারকলিপি প্রদান শেষে সংগঠনের পশ্চিম জেলা কমিটির সংগঠন সম্পাদক পার্থপ্রতিম নাথ অভিযোগ করে বলেন, বাংলাদেশের স্বাধীনতার সময় সে-দেশে ৩০ শতাংশের বেশি হিন্দু ছিলেন৷ এর পর মাত্র কয়েক বছরে তা কমে ৯ শতাংশের নীচে নেমে এসেছে৷ মৌলবাদীদের অকথ্য নির্যাতনের কারণে তা হচ্ছে৷ অবিলম্বে তা বন্ধ করতে হবে৷ এর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্যোগ নিতে হবে৷ না হলে বিশ্ব হিন্দু পরিষদ আন্দোলন তীব্রতর করবে৷


এদিন বিশ্বহিন্দু পরিষদের প্রচুরসংখ্যক কার্যকর্তা অংশগ্রহণ করেছিলেন মিছিলে৷ নিরাপত্তার কথা চিন্তা করে গোটা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস চত্বর ত্রিপুরা পুলিশ ও ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ান দিয়ে মোড়ে ফেলা হয়৷ তবে তাঁরা শান্তিপূর্ণভাবেই মিছিল করে স্মারকলিপি দিয়ে ফিরে যান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top