News Flash

  • Home
  • Uncategorized
  • শিশুকন্যা ধর্ষিতা অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছেনা, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

শিশুকন্যা ধর্ষিতা অভিযুক্ত গ্রেপ্তার হচ্ছেনা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্র নগরের কাটা শেওলা এলাকায় ৭ বছরের শিশুকন্যা ধর্ষণের ঘটনায় জড়িত দাদুকে গ্রেপ্তারের জোরালে দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ পূূর্ব মহিলা থানার ওসি’র ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ যোগেন্দ্র নগরের কাটা শেওলা এলাকায় ৭ বছরের নাতনিকে ধর্ষন করেছে দাদু৷ অভিযুক্তের নাম – রাজমোহন দেবনাথ৷


ঘটনাটি শিশুটির মা এলাকাবাসীকে জানান৷ শুধু তাই নয়, ঘটনাটি এলাকাবাসীকে জানানোর পর শুিশুটির মাকেও নির্যাতন এমনকি হত্যার ষড়যন্ত্র করা হয় বলে অভিযোগ৷ এ ধরনের চাঞ্চল্য অভিযোগের ভিত্তিতে স্থানীয় বাসিন্দারা পূর্ব মহিলা থানার দ্বারস্থ হয়েছেন৷ স্থানীয়রা জানান, এ বিষয়ে খোঁজ খবর নিতে তাদের বাড়িতে গেলে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়৷ এমনকি তাদের বিরুদ্ধে বাড়িতে হামলা করা হয়েছে৷ উদ্ভূত পরিস্থিতিতে এলাকাবাসী পূর্ব মহিলা থানার দ্বারস্থ হলে মহিলা থানার ওসি মমতাজ বেগমও তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ৷


এলাকাবাসী জানান ধর্ষিতা শিশুটির মা তথ্য প্রমাণ ভিডিও ফুটেজের মাধ্যমে এলাকাবাসীর সামনে তুলে ধরে তাদেরকে রক্ষা করার আবেদন জানান৷ তখনই এলাকাবাসী মহিলা ও শিশুটির পাশে দাঁড়ানোর চেষ্টা করেন৷ অভিযুক্ত রাজমোহন দেবনাথ জয়পুর এলাকায় আত্মগোপন করেছে বলে জানা গেছে৷ সবকিছু জানা সত্ত্বেও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top