News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্বেগজনক পরিস্থিতি কাশ্মীরে! শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল গুলাম-সহ দুই কংগ্রেস নেতাকে
Image

উদ্বেগজনক পরিস্থিতি কাশ্মীরে! শ্রীনগর বিমানবন্দরে আটকে দেওয়া হল গুলাম-সহ দুই কংগ্রেস নেতাকে

শ্রীনগর, ৮ আগস্ট (হি.স.): উদ্বেগজনক পরিস্থিতি কাশ্মীর উপত্যকায়| জারি রয়েছে কারফিউ| সংবিধানের ৩৭০ নম্বর ধারা বিলুপ্তির পর থেকে পরিস্থিতি আরও ঘোরালো| এই আবহের মধ্যেই বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে আসেন কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ এবং জম্মু ও কাশ্মীর কংগ্রেস প্রধান গুলাম আহমেদ মীর| কিন্তু, শ্রীনগর বিমানবন্দরেই আটকে দেওয়া হল গুলাম নবি আজাদ ও গুলাম আহমেদ মীরকে|

প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত, এখনও কারফিউ চলছে কাশ্মীর উপত্যকায়| বন্ধ রয়েছে দোকান-বাজার, এটিএমও বন্ধ| বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন কাশ্মীরিরা| সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের প্রেক্ষিতে কাশ্মীর উপত্যকায় বড় মাপের না হলেও, ছোট ছোট বিক্ষোভ-ধর্না চলছেই| এই আবহেই শ্রীনগরে এসেছিলেন গুলাম নবি আজাদ ও গুলাম আহমেদ মীর| কিন্তু, শ্রীনগর বিমানবন্দরেই তাঁদের আটকে দেওয়া হল|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top