News Flash

  • Home
  • Uncategorized
  • ৫.৮ তীব্রতার ভূকম্পন আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়, কাঁপল দিল্লি ও সংলগ্ন অঞ্চল
Image

৫.৮ তীব্রতার ভূকম্পন আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায়, কাঁপল দিল্লি ও সংলগ্ন অঞ্চল

নয়াদিল্লি, ৮ আগস্ট (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৮। বৃহস্পতিবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ ৫.৮ তীব্রতার কম্পন অনুভূত হয় হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। এদিনের ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে অনুভূত হওয়া ভূমিকম্পের জেরে কেঁপে উঠল দিল্লি-সহ গোটা এনসিআর। 

মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৬.১৫ মিনিট নাগাদ ৫.৮ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের তালেকান থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে। ভূকম্পনের জেরে কেঁপে ওঠে দিল্লি ও সংলগ্ন অঞ্চল। আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতে মাঝেমধ্যেই ভূকম্পন অনুভূত হয়। ভূ-বিজ্ঞানীদের অনেকের মতে, আফগানিস্তানের হিন্দুকুশে দুই প্লেটের মধ্যে তীব্র গতির ঘষাঘষির ফলে মাঝেমধ্যেই ভূমিকম্পের উৎপত্তি হয়। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top