News Flash

  • Home
  • Uncategorized
  • কোয়েম্বাটুর রেল স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেলওয়ে পার্সেল সার্ভিস বিল্ডিং : মৃত্যু দু’জনের, গুরুতর আহত ৩ জন
Image

কোয়েম্বাটুর রেল স্টেশনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল রেলওয়ে পার্সেল সার্ভিস বিল্ডিং : মৃত্যু দু’জনের, গুরুতর আহত ৩ জন

কোয়েম্বাটুর, ৮ আগস্ট (হি.স.): অবিরাম ভারী বৃষ্টিপাতের জেরে তামিলনাড়ুর কোয়েম্বাটুর রেল স্টেশনে রেলওয়ে পার্সেল সার্ভিস বিল্ডিং ভেঙে বিপত্তি। কোয়েম্বাটুরে রেল স্টেশনে অবস্থিত রেলওয়ে পার্সেল সার্ভিস বিল্ডিং ভেঙে মৃত্যু হল দু’জনের। এছাড়াও ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। 

রেল সূত্রের খবর, বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ কোয়েম্বাটুরে রেল স্টেশনে অবস্থিত রেলওয়ে পার্সেল সার্ভিস বিল্ডিং আচমকাই ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান কমপক্ষে ৫ জন। তৎক্ষণাৎ উদ্ধারকাজ চালানোর পর ৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ভর্তি করা হয়। কিন্তু, হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি ৩ জন সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে ভেঙে পড়ল রেলওয়ে পার্সেল সার্ভিস বিল্ডিং, তা জানতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভারী বৃষ্টিপাতের কারণেই বিল্ডিংটি ভেঙে পড়েছে।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top