News Flash

  • Home
  • Uncategorized
  • বিদায় সুষমা স্বরাজ : শোকস্তব্ধ বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রপতি, স্তব্ধ উপ-রাষ্ট্রপতি
Image

বিদায় সুষমা স্বরাজ : শোকস্তব্ধ বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রপতি, স্তব্ধ উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): চিরঘুমে শায়িত হলেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। জনপ্রিয় ছিলেন বহুকাল আগে থেকেই, কিন্তু প্রথম নরেন্দ্র মোদী সরকারের বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আরও জনপ্রিয় হয়ে উঠেছিলেন সুষমা। প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের প্রয়াণে শোকস্তব্ধ দেশের বর্তমান ও প্রাক্তন রাষ্ট্রপতি। স্তব্ধ উপ-রাষ্ট্রপতিও। সুষমা স্বরাজের প্রয়াণে শোকপ্রকাশ করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বার্তা, ‘সুষমা স্বরাজের মৃত্যুর দুঃসংবাদ শুনে দুঃখিত। প্রিয় নেত্রীকে হারালেন দেশবাসী। দেশের জনগণের স্বার্থে কাজ করার জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।’ সুষমার প্রয়াণে শোকপ্রকাশ করে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বার্তা, ‘সুবক্তা, অসাধারণ নেত্রী এবং বিচক্ষণ সাংসদ সুষমা স্বরাজের প্রয়াণে স্তব্ধ। তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।’ 

সুষমার অকস্মাৎ প্রয়াণে স্তব্ধ উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু। শোকবার্তায় উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু জানিয়েছেন, ‘সুষমা স্বরাজের অকস্মাৎ প্রয়াণে স্তব্ধ। তাঁর মৃত্যু দেশবাসী এবং আমার নিজের কাছে বিরাট বড় ক্ষতি।’ সুষমার রাজনৈতিক জীবন শুরু এবিভিপি-র সদস্য হিসেবে। জরুরি অবস্থার পরে বিজেপিতে যোগ দেন তিনি। ১৯৭৭ সালে দেবীলালের সঙ্গে হাত মিলিয়ে বিজেপি হরিয়ানায় ক্ষমতা দখল করলে ২৭ বছর বয়সে শিক্ষামন্ত্রী হন সুষমা। ১৯৯০ সালে রাজ্যসভার সাংসদ হিসেবে জাতীয় রাজনীতিতে আসেন। ১৯৯৮ সালে দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু পেঁয়াজের দাম বৃদ্ধির ঘটনায় সরকার পড়ে যাওয়ায় জাতীয় রাজনীতিতে ফিরে যান তিনি। বাজপেয়ী সরকারে প্রথমে তথ্য-সম্প্রচার মন্ত্রক এবং পরে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব পান। ২০০৯-১৪ সাল পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতা হিসেবে বিজেপির প্রধান মুখ ছিলেন তিনি। দলে লালকৃষ্ণ আডবাণীর ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top