News Flash

  • Home
  • Uncategorized
  • অকালেই প্রয়াত সুষমা স্বরাজ : শোকস্তব্ধ মমতা ও রাহুল গান্ধী-সহ রাজনৈতিক মহল
Image

অকালেই প্রয়াত সুষমা স্বরাজ : শোকস্তব্ধ মমতা ও রাহুল গান্ধী-সহ রাজনৈতিক মহল

কলকাতা ও নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): দেশের প্রতিটি জনগণকে শোকস্তব্ধ করে অকালেই না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেত্রী সুষমা স্বরাজ।মঙ্গলবার রাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন সুষমা স্বরাজ। তড়িঘড়ি তাঁকে দিল্লির এইমস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। প্রাক্তন বিদেশমন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেত্রী সুষমা স্বরাজের অকাল প্রয়াণে শোকস্তব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শোকপ্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। মঙ্গলবার রাতেই শোকপ্রকাশ করে মমতা জানিয়েছেন, ‘গভীর শোকাহত, সুষমা স্বরাজজীর অকস্মাৎ প্রয়াণে স্তব্ধ। ১৯৯০ সাল থেকে তাঁর সঙ্গে আমার পরিচয়। আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও, সংসদে বহু সময় একসঙ্গে কাটিয়েছি আমরা। অসাধারণ রাজনীতিক, নেত্রী, ভালো মানুষ ছিলেন তিনি। তাঁকে আমরা চিরকাল মনে রাখব।’ শোকপ্রকাশ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও, শোকবার্তায় রাহুল জানিয়েছেন, ‘সুষমা স্বরাজজীর মৃত্যু সংবাদ শুনে শোকস্তব্ধ, অসাধারণ রাজনৈতিক নেত্রী ছিলেন তিনি, একজন ভালো বক্তা এবং ব্যতিক্রমী সাংসদ ছিলেন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।’ 

রাজনীতিতে ভিন্ন মেরুতে থেকেও সুষমা ও মমতা, দু’জনের সুসম্পর্ক ছিল সুবিদিত। কিন্তু, পশ্চিমবঙ্গে নিহত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে বৈঠকের পরে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছিলেন বিজেপি নেত্রী সুষমা স্বরাজ। সম্প্রতি দিল্লির কনস্টিটিউশন ক্লাবে গণশুনানির আয়োজন করা হয়েছিল। সেখানেই উপস্থিত ছিলেন সুষমা। তিনি কথা বলেন পরিবারগুলির সদস্যদের সঙ্গে। পরে সুষমা বলেন, ‘‘মমতার সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়। বিরোধী নেত্রী থাকার সময়ে মমতা একবার আমাকে বলেছিলেন, তৃণমূলকে ভোট দেওয়ায় তাঁদের সমর্থকদের হাত কেটে নেওয়া হয়েছে। মমতা নিজেও একাধিকবার হিংসার শিকার হয়েছেন। সেই মমতা ক্ষমতায় এসে এ ভাবে বদলে যেতে পারেন, ভাবতে পারছি না।’’ জীবনাবসানের আগে সর্বশেষ মমতার উদ্দেশ্যে এই বার্তায় দিয়েছিলেন সুষমা স্বরাজ। 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top