News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় ছাত্রী নিবাসে মশারি থেকে অ্যালার্জি, ১৫ পড়ুয়া ভর্তি হাসপাতালে
Image

আমবাসায় ছাত্রী নিবাসে মশারি থেকে অ্যালার্জি, ১৫ পড়ুয়া ভর্তি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷  সোমবার রাতে খাবার খেয়ে মশারি টাঙিয়ে শুয়েছিল আবাসিকের ছাত্রীরা৷ এর পর আচামকা অসুস্থ হয়ে পড়ে আবাসিকের ১৫ জন ছাত্রী৷ তাঁদের হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে, চলছে চিকিৎসা৷

ঘটনা ত্রিপুরার ধলাই জেলার আমবাসা মহকুমাধীন উত্তর নালিছড়া তফশিলি ছাত্রী নিবাসে ঘটেছে সোমবার রাতে৷ ছাত্রীরা জানিয়েছে, প্রতিদিনের মতো তারা গতকাল রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমাতে যায়৷ তখন ছাত্রী নিবাসের ওয়ার্ডেন স্বপ্ণা চক্রবর্তী যথারীতি নির্দেশ দেন মশারি টাঙিয়ে যে যার বিছায় শুয়ে পড়তে৷ তারাও মশারি টাঙিয়ে শুয়ে পড়ে৷ কিন্তু বিড়ম্বনা ঘটে কিছুক্ষণ পর৷ আচমকা এক এক ছাত্রীর শরীরে চুলকানো শুরু হয়৷ তারা তাদের অস্বস্তির কথা ওয়ার্ডেন স্বপ্ণা চক্রবর্তীকে জানায়৷

এদিকে খবর ছড়িয়ে পরে অভিভাবক মহলে৷ শুরু হয় দৌড়ঝাঁপ৷ ছাত্রী নিবাসে ছুটে আসেন স্থানীয় মানুষ এবং কয়েকজন অভিভাবক৷ তাঁরা অসুস্থ ছাত্রীদের নিয়ে যান ধলাই জেলা হাসপাতালে৷ ইত্যবসরে তাদের শরীর লাল হয়ে ফুলে গিয়েছে৷ তা দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভরতি করে তরিৎগতিতে চিকৎসা শুরু করেন৷

ঘটনা সম্পর্কে আজ হাসপাতালের চিকিৎসক ডা. মানস দেববর্মা জানান, ওষুধযুক্ত মশারি ব্যহারের কারণে তাদের শরীরে অ্যালার্জি হয়েছে৷ তিনি আরও জানান, অসুস্থদের ওষুধ-সহ সেলাইন দেওয়া হচ্ছে৷ তাছাড়া রক্তের নমুনা সংগ্রহ করে সেগুলি পরীক্ষা করা হচ্ছে বলে জানান ডা. মানস দেববর্মা৷  প্রসঙ্গত উল্লেখ্য, ধলাই জেলা হাই ম্যালেরিয়াপ্রোন জোন হিসেবে ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রক চিহ্ণিত করেছে৷ ম্যালেরিয়ার হাত থেকে এই এলাকার লোকদের রক্ষা করতে ওষুধযুক্ত মশারি জাতীয় স্বাস্থ্য মিশন থেকে সরবরাহ করা হয়েছে৷ এলাকাবাসীর প্রশ্ণ এ-ধরনের মশারি তাঁরা প্রায় সকলেই ব্যবহার করেন৷ তবে এগুলি ব্যবহারের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে৷ ছাত্রীদের যে সকল মশারি দেওয়া হয়েছে সেগুলি মেয়াদ উত্তীর্ণ কিনা তা যাচাই করে দেখতে হবে, দাবি তুলেছেন তাঁরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top