News Flash

  • Home
  • Uncategorized
  • ছয় দফা দাবিতে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেবে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ
Image

ছয় দফা দাবিতে মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেবে ডিওয়াইএফআই ও টিওয়াইএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷  ১০৩২৩ শিক্ষকের আবার নিজেদের কাছে টানতে উদ্যোগী হয়েছে বাম সমর্থিত দুই যুবসংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ৷ এই সকল শিক্ষকের চাকরি সুনিশ্চিত করা, রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, রাজ্য সরকারের সমস্ত শূন্যপদে নিয়োগ করা, রাজ্যের ১২,০০০ অশিক্ষক পদে দ্রুত নিয়োগের দাবিতে দুই সংগঠন ডেপুটেশন দেবে৷

টেট-১ এবং টেট-২ উত্তীর্ণ ৭৯১ জন, এসিজিটি, এসটিপিজিটি-র শিক্ষক পদপ্রার্থীর ফলাফল প্রকাশ করে তাঁদের সকলকে দ্রুত নিয়োগ করা-সহ ৬ দফা দাবির ভিত্তিতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের উদ্দেশ্যে ডেপুটেশন দেবে দুই যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ৷

মঙ্গলবার সন্ধ্যায় এই দুই সংগঠনের রাজ্য কমিটির কার্যালয় ছাত্র-যুব ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে এ-কথা জানান ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব৷ তিনি জানান আগামী ৮ আগস্ট রাজ্যের  আট জেলার জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দুই সংগঠনের প্রতিনিধিরা ডেপুটেশন দেবেন৷ নবারুণ দেব আরও বলেন, বিজেপি দল রাজ্যের ক্ষমতায় আসার আগে বলেছিল, সরকারের বিভিন্ন দফতরে ৫০ হাজার শূন্যপদ রয়েছে৷ এ-কথা তারা তাদের ভিজন ডকুমেন্টেও উল্লেখ করেছিল৷ তাই দুই যুব সংগঠনের দাবি, এখন বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাই দ্রুত ভিজন ডকুমেন্টে উদ্ধৃত প্রতিশ্রুতিগুলি পূরণ করুক তারা৷ আজকের সাংবাদিক সম্মলনে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ-এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top