News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন প্রদেশ বিজেপি সভাপতির
Image

জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করায় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন প্রদেশ বিজেপি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল এবং ৩৭০ ধারার অন্তর্গত ৩৫-এ বাতিল করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রদেশ বিজেপি সভাপতি৷ প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মধ্যদিয়ে মঙ্গলবার প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই অভিনন্দন ও শুভেচ্ছা জানান৷

সোমবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রিয় মন্ত্রী সভার গ্রহণ করা হয় ঐতিহাসিক সিদ্ধান্ত৷ তারপর রাজ্য সভায় কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের জন্য প্রস্তাব পেশ করেন৷ বিরোধীদের তুমুল বিক্ষোভের মধ্যেও রাজ্য সভায় এই বিল পাশ হয়ে যায়৷ তারপর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন৷ মঙ্গলবার লোকসভায় এই বিল পেশ করেন কেন্দ্রিয় স্বরাষ্ট্র মন্ত্রী৷ লোকসভায় ভোটাভুটি হয়৷ সেখানে এই বিলের পক্ষে ভোট পরে ৩৫১ টি৷ বিপক্ষে ভোট পরে মাত্র ৭২ টি৷

স্বাভাবিক ভাবেই লোকসভায় ধনি ভোটে বিলটি পাশ হয়ে যায়৷ বিজেপি সরকারের এইটি একটি অসাধারন সাফল্য বলাইবাহুল্য৷ রাজ্যসভা ও লোকসভায় এই বিল পাশের পর মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের মুখোমুখি হন৷ জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল এবং ৩৭০ ধারার অন্তর্গত ৩৫-এ বাতিল করার জন্য এইদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রিয় মন্ত্রী সভার সকল সদস্য সদস্যাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি৷ রাজ্যসভায় ও লোকসভায় এই বিল পাশ হয়েছে৷ এই ধারা অবলুপ্তি করতে যে সকল দল এনডিএ-র বাইরে থেকেও সমর্থন করেছে তাদেরকেও ধন্যবাদ জানান প্রদেশ বিজেপি সভাপতি৷

স্বাধীনতার পর যে সকল ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁর মধ্যে জিএসটি কার্যকর করা, নোট বন্দী এবং সবশেষে মাইলস্টোন রচনা করেছে কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তি৷ বিজেপির প্রতিষ্ঠাতা ডঃ শ্যামা প্রসাদ মুখার্জিকে যে ভাবে ষরযন্ত্র করে হত্যা করা হয়েছিল তাঁর বলিদান বৃথা যায়নি৷ এই দুই ধারাকে হাতিয়ার করে উগ্রবাদের সৃষ্টি করা হতো৷ কিন্তু দীর্ঘ ৭২ বছর ধরে এই ধারার অবলুপ্তি ঘটানোর কোন চেষ্টা করেনি কংগ্রেস৷ অথচ বহুবার রাজ্য সভায় ও লোকসভায় তাদের সংখ্যা গরিষ্ঠতা ছিল৷ ৩৭০ ধারার কারনে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা তাদের কার্যকলাপ জারি রাখে৷ একাধিক বিষয় প্রয়োগ করা যেত না৷

গণতন্ত্রকে হত্যা করে তোষণবাদে ব্যবস্থা করা হয়েছিল৷ বিশেষ করে তিন পরিবার ধারাবাহিক ভাবে রাজনৈতিক সুবিধা ভোগ করেছে৷ কাশ্মীর বাসিদের শোষণ করার জন্য এই ধারা অব্যাহত রাখা হয়েছিল৷ কেন্দ্রিয় সরকারের সুদৃঢ় পদক্ষেপে এই ধারার অবলুপ্তি ঘটেছে বলেও জানান প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷যারা কেন্দ্রিয় সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে তদের মানসিকতা দেশদ্রোহীর৷ভারতবর্ষ গণতন্ত্র প্রেমি দেশ৷ এখানে বাক স্বাধীনতা রয়েছে৷ সেই দিশাতে কাজ করছে কেন্দ্রিয় সরকার৷

কিন্তু রাষ্ট্র সবর্োপরি৷ বিজেপি ভাষণবাজিতে বিশ্বাস করে না৷ তাকে কাজে পরিণত করার মানসিকতা নিয়ে চলে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ এছাড়াও এইদিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ণের উত্তর দেন৷ সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্বরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top