News Flash

  • Home
  • Uncategorized
  • খুব শীঘ্রই ১১৯৫টি শিক্ষক পদে নিয়োগপত্র ছাড়বে দপ্তর
Image

খুব শীঘ্রই ১১৯৫টি শিক্ষক পদে নিয়োগপত্র ছাড়বে দপ্তর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট৷৷ রাজ্য সরকার খুব শীঘ্রই ১১৯৫ জন শিক্ষক পদে নিয়োগপত্র ছাড়তে চলেছে৷ গত বছর টেট, এসটিপিজিটি এবং এসটিজিটি উত্তীর্ণদের মধ্যে থেকে এই নিয়োগপত্র দেবে শিক্ষা দপ্তর৷ দপ্তর ৬২৫টি এসটিজিটি, ৭৫টি এসটিপিজিটি এবং ৪৯৫টি টেট শিক্ষকের শূণ্যপদ পূরণের উদ্যোগ নেওয়া হবে চলতি বছরে৷

মঙ্গলবার মহাকরণে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ এই সংবাদ জানিয়ে বলেন, দপ্তরকে বলা হয়েছে এসটিজিটির ৬২৫টি শূণ্যপদ পূরণ করার জন্য৷ এর মধ্যে রয়েছে ইউআর ৩০৮, এসসি ১০১, এসটি ১৮৪, পিএইচ ১৯ এবং ইএসএম ক্যাটাগরির ১৩টি পদ৷ ১৪৪৭ টি আবেদনের মধ্যে ১০২২টি ইউআর, ২৮৯ এসসি, ১৩৬ এসটি, ২১ পিএইচ এবং ইএসএম ৫টি৷ তাছাড়া ১১৯১জন এসটিজিটি পরীক্ষায় বসে এবং উত্তীর্ণ হন ৭৪৩জন৷ এসটিপিজিটির ক্ষেত্রে ৭৫টি শূণ্যপদ রয়েছে৷ তাতে ২১জন আবেদন করেছিলেন৷ ১৯ জন পরীক্ষায় বসেন এবং ১৫জন কাট অফ মার্ক উত্তীর্ণ হন৷ এখন তাদের নথিপত্র পরীক্ষা নিরীক্ষার প্রক্রিয়া চলছে৷ তারপই খুব শীঘ্রই তাদের নিয়োগপত্র দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী৷

শিক্ষামন্ত্রী আরও জানান, এসটিজিটি এবং এসটিপিজিটি ছাড়াও টেট-ওয়ানে ২১৭৪ এর মধ্যে ৩৫৮ এবং টেট-টুতে ২৭৬২ এর মধ্যে ৪৪১ জন উত্তীর্ণ হয়েছেন যা গত বছরের আগস্টে পরীক্ষা দিয়েছিলেন৷ এছাড়া গত ৪৯৫ জন শিক্ষককে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এর জন্য দপ্তর টিআরবিটিকে উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা দিতে বলেছে৷ সেখানে প্রয়োজন রয়েছে ইউজিটি ১৮০জন এবং জিটি ৩১৫জন৷ সেই সাথে গত ডিসেম্বরে টেট-ওয়ান এবং টেট-টু অনুষ্ঠিত হয়েছে৷ তাতে টেট ওয়ানে ২২৩০জন প্রার্থী আবেদন করেছিল, ১৮৯০ জন পরীক্ষা দিয়েছিলেন এবং ১৪৮জন উত্তীর্ণ হয়৷ অপরদিকে টেট টুতে ২৮৩৫ জন আবেদন করেছিলেন, ২৪৫৮জন পরীক্ষা দিয়েছিলেন এবং ২৩০জন উত্তীর্ণ হন৷ উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট পরীক্ষা নিরীক্ষা করার কাজ শেষ হয়েছে এবং এখন তাদের র্যাঙ্কিং তৈরীর প্রক্রিয়াও সমাপ্ত হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top