News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যার চেষ্টা, মামলায় গ্রেপ্তার দুই
Image

ব্যাঙ্ক ম্যানেজারকে হত্যার চেষ্টা, মামলায় গ্রেপ্তার দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ শনিবার গভীর রাতে রাজধানীর বুকে এক ব্যক্তিকে দুষৃকতিরা গুরুতর ভাবে আহত করে ফেলে রেখে যায়৷ পরবর্তী সময় পুলিশের উপস্থিতিতে দমকল বাহিনীর কর্মীরা আহত ব্যক্তিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ রাজধানীর জ্যাকশন গেইট সংলগ্ণ এলাকায় সংগঠিত এই ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে আটক করল৷ আহত ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ব দাসের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে পশ্চিম থানার পুলিশ আটক করে কালিকা জুয়েলার্সের কর্ণধারের ছেলে সুমিত চৌধুরী ও রাজধানীর মসজিদ পট্টী এলাকার বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত ওমর শরিফ ওরফে সোয়েব মিয়াকে৷


রবিবার আক্রান্ত ব্যাঙ্ক ম্যানেজারের পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে তদন্তে নেমে পুলিশ দুজনকে আটক করেছে৷ তবে তদন্তের স্বার্থে এর বেশি কিছু জানাতে চায়নি পশ্চিম থানার পুলিশ৷ চার দিনের পুলিশ রিমান্ড চেয়ে দুজনকে আদালতে সোপর্দ করা হয়৷ তবে কি কারনে মদের আসরে এই ঘটনা ঘটল যার জেরে আক্রান্ত হলেন আগরতলার জয়নগর এলাকার বাসিন্দা ব্যাঙ্ক ম্যানেজার বোধিসত্ব দাস তা তদন্ত করে দেখছে পুলিশ৷


তবে দাগী অপরাধীর সঙ্গে কালিকা জুয়েলার্সের কর্ণধারের ছেলে সুমিত চৌধুরী কি যোগ সাজস তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ৷ এই ঘটনায় শহরে নৈশকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ণ নিগমবাসীর মধ্যে৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top