News Flash

  • Home
  • Uncategorized
  • নতুন পরীক্ষা পদ্ধতীর খুটিনাটি জানতে দিল্লীতে সিবিএসই অফিসে প্রশিক্ষণে গেলেন রাজ্যের দশজন শিক্ষকের টিম
Image

নতুন পরীক্ষা পদ্ধতীর খুটিনাটি জানতে দিল্লীতে সিবিএসই অফিসে প্রশিক্ষণে গেলেন রাজ্যের দশজন শিক্ষকের টিম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট৷৷ রাজ্যের দশজন শিক্ষকের একটি টিম সোমবার সকালে নয়াদিল্লীতে সিবিএসই কার্য্যলায়ে যান প্রশিক্ষণের জন্য৷ মূলত রাজ্যের তৃতীয় থেকে অষ্টম এবং নবম থেকে দশম শ্রেণীর পরীক্ষার প্রশ্ণপত্র তৈরীর বিষয় নিয়ে হবে তিনদিনের এই প্রশিক্ষণ৷
এই টিমের নেতৃত্ব দিচ্ছেন এলিমেন্টারি এডুকেশনের যুগ্ম অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য এবং সেকেন্ডারী এডুকেশনের যুগ্ম অধিকর্তা অনিমেষ দেববর্মা৷


প্রাথমিকভাবে এই টিম পরীক্ষা নিয়ামক ডঃ এস ভরদ্বাজের সাথে বিস্তারিত আলোচনা করবেন৷ তারপর শিক্ষকদের এই টিম সিবিএসই এর তথ্য প্রযুক্তির প্রজেক্ট ডিরেক্টর ডঃ অন্তরিক্ষ জহরির সাথে কথা বলবেন৷ তাঁর সাথে কথা বলে জানবেন কিভাবে সিবিএসই এর পরীক্ষা নেওয়া হয় এবং প্রযুক্তিগত বিভিন্ন দিক কিভাবে সামলাতে হবে৷ সোমবার বিকেলে শিক্ষকদের এই টিম দিল্লী সরকারের শিক্ষা দপ্তরের অতিরিক্ত অধিকর্তা সরোজ এবং সোনির সাথে কথা বলেছেন এবং জানার চেষ্টা করেছেন কিভাবে পরীক্ষা পদ্ধতী নেওয়া হয় কেন্দ্রীয় ভাবে৷ শিক্ষকদের এই টিম দিল্লীর কোর একাডেমিক ইউনিট এর সাথে মতবিনিময় করেন পরীক্ষা পদ্ধতি নিয়ে৷


এদিকে, সোমবার মহাকরণে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন, গুণগত শিক্ষার জন্য রাজ্যের দুটি কেন্দ্রীয় পরীক্ষা ইউনিট গঠন করা হবে প্রশ্ণপত্র তৈরী করার জন্য৷ চলতি মাস থেকেই প্রশ্ণপত্রের ধরন তৈরীর কাজ শুরু হয়ে যাবে এবং তা এসসিইআরটির ওয়েবসাইটে আপলোড করা হবে৷
এখানে উল্লেখ করা যায়, তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ৭৫টি বিষয়ে এবং নবম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত ৩৬টি বিষয় রাখা হবে৷

মূলত রাজ্যস্তরীয় ও জাতীয় স্তরীয় পরীক্ষায় যাতে রাজ্যের ছেলেমেয়েরা ভাল ফলাফল করতে পারে তার জন্যই এই পদ্ধতী অবলম্বন করা হচ্ছে৷ বর্তমানে রাজ্যে এলিমেন্টারি স্তরে ৩.২০ লক্ষ, নবম শ্রেণীতে ৫৫,০০০ এবং একাদশ শ্রেণীতে ৩৬,০০০ ছাত্রছাত্রী রয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top