News Flash

  • Home
  • Uncategorized
  • নলবাড়িতে দুর্ঘটনাগ্রস্ত বোলেব্যম দলের গাড়ি, হত দুই, নিহতের ভাই-সহ আহত ২৪, সংকটজনক তিন
Image

নলবাড়িতে দুর্ঘটনাগ্রস্ত বোলেব্যম দলের গাড়ি, হত দুই, নিহতের ভাই-সহ আহত ২৪, সংকটজনক তিন

নলবাড়ি (অসম), ৫ আগস্ট (হি.স.) : এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মারা গেছেন দুই বোলেব্যম পুণ্যার্থী। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৪ জন। এঁদের মধ্যে দুজন নিহত ব্যক্তি সহদর-ভাই। ঘটনা রবিবার মধ্যরাতে নলবাড়ি জেলা সদরের বড়কুড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। নিহত শিবভক্তদের দীপক চৌহান ওরফে শ্রীনাথ (৩২) এবং সঞ্জীব বিশ্বাস বলে শনাক্ত করা হয়েছে। এদিকে তিন আহত সঞ্জীব মিশ্র, জগত ডেকা এবং নিরঞ্জন দাসকে সংকটজনক অবস্থায় গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের নলবাড়ির শহিদ মুকুন্দ কাকতি সিভিল হাসপাতালে ভরতি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে।


প্রাপ্ত খবরে প্রকাশ, দুর্ঘটনাগ্রস্ত বোলেব্যম পুণ্যার্থীরা রবিবার রাত প্রায় ৯-টা নাগাদ মঙ্গলদৈ জেলা সদরের প্রফুল্লনগর এলাকার গেরিমারি থেকে একটি মিনি ট্রাকে করে যাত্রা করেছিলেন। উদ্দেশ্য ছিল শ্রাবণী সোমবার ধুবড়ির মহামায়া মন্দিরে প্রতিষ্ঠিত জাগ্রত শিবের মাথায় জল ঢালবেন। কিন্তু দীর্ঘ রাস্তা অতিক্রম করে নলবাড়ির বড়কুড়া এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার হন শিবভক্ত বোলেব্যমের দল।


প্রসঙ্গত বোলেব্যম দলে ছিলেন একই পরিবারের তিন ভাই। তাঁরা দীপক চৌহান (মৃত), তাঁর দাদা দিনা চৌহান এবং ছোটভাই প্ৰেম চৌহান। দিনা ও প্রেম আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের। জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালাচ্ছিলেন দীপক চৌহান নিজে।
এ ঘটনার পর মঙ্গলদৈয়ের প্ৰফুল্লনগর গেরিমারি শোকাকুল হয়ে পড়েছে। বৃহত্তর প্ৰফুল্লনগরের সব দোকানপাট বন্ধ। জায়গায় জায়গায় শোকাহত মানুষের জটলা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top