News Flash

  • Home
  • Uncategorized
  • সংবিধান ছিঁড়ে তীব্র প্রতিবাদ : রাজ্যসভা থেকে বেরিয়ে যেতে নির্দেশ দু’জন পিডিপি সাংসদকে, নিন্দা কংগ্রেসের
Image

সংবিধান ছিঁড়ে তীব্র প্রতিবাদ : রাজ্যসভা থেকে বেরিয়ে যেতে নির্দেশ দু’জন পিডিপি সাংসদকে, নিন্দা কংগ্রেসের

নয়াদিল্লি, ৫ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার| দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হতে চলেছে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ| সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই প্রস্তাবের পরই ক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা| সর্বাধিক ক্ষোভ প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র সাংসদ মীর মহম্মদ ফায়াজ এবং নাজির আহমেদ লাবাই| তাঁরা এতটাই ক্ষুব্ধ হয়ে ওঠেন যে, সংবিধানের কপি ছিঁড়ে ফেলেন| তখনই বিক্ষুব্ধ পিডিপি সাংসদদের রাজ্যসভা থেকে বেরিয়ে যেতে নির্দেশ দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু| রাজ্যসভা থেকে বেরোনোর পর নিজের পরণে থাকা কুর্তাও ছিঁড়ে ফেলেন পিডিপি সাংসদ মীর মহম্মদ ফায়াজ|

পিডিপি সাংসদদের এই আচরণের তীব্র নিন্দা করেছে কংগ্রেস| রাজ্যসভার কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ জানিয়েছেন, ‘সাংসদদের (পিডিপি-র দু’জন সাংসদ) এই আচরণের তীব্র নিন্দা করছি আমি| ভারতীয় সংবিধান রক্ষার স্বার্থে নিজেদের জীবনও উত্সর্গ করব আমরা, কিন্তু আজ সংবিধানের হত্যা করল বিজেপি|’ প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের প্রস্তাব করেছে কেন্দ্রীয় সরকার| এই প্রস্তাবের বিরোধিতা করেছে পিডিপি ও কংগ্রেস| তবে, মায়াবাতীর বহুজন সমাজ পার্টি (বিএসপি) এই প্রস্তাব স্বাগত জানিয়েছে| বিএসপি-র রাজ্যসভার সাংসদ সতীশ চন্দ্র মিশ্র জানিয়েছেন, ‘আমাদের দল পূর্ণ সমর্থন করবে| আমরা চাই এই বিল পাশ হোক| আমাদের দল ৩৭০ ধারা বিল অথবা অন্য কোনও বিল নিয়ে বিরোধিতা করবে না|’ 

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top