News Flash

  • Home
  • Uncategorized
  • প্রথম বার পৃথিবীর ছবি তুলল চন্দ্রযান ২, টুইটারে পোস্ট করল ইসরো
Image

প্রথম বার পৃথিবীর ছবি তুলল চন্দ্রযান ২, টুইটারে পোস্ট করল ইসরো

নয়াদিল্লি, ৪ আগস্ট (হি.স.) : প্রথম বার পৃথিবীর ছবি তুলল চন্দ্রযান ২ | উৎক্ষেপণের ১২ দিনের মাথায় মহাকাশ থেকে পৃথিবীর ছবি পাঠাল চন্দ্রযান-২ । রবিবারই সকালে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) পক্ষ থেকে একাধিক টুইট করে এই সেই ছবিগুলি পোস্ট করা হয়েছে। বিক্রম ল্যান্ডারের বিশেষ ক্যামেরায় তোলা ছবিগুলি পাঠিয়েছে চন্দ্রযান-২ | 

রবিবার ইসরোর নিজস্ব টুইটারে চন্দ্রযান ২-এর তোলা ছবিগুলি পোস্ট করে ইসরোর তরফে জানানো হয়েছে, চন্দ্রযান ২ -এর এল-১৪  ক্যামেরা থেকে এই ছবিগুলি তোলা হয়েছে। ইসরোর তরফে আরও জানানো হয়েছে, যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, সেভাবেই এগিয়ে চলেছে চন্দ্রযান ২।

২২ জুলাই দুপুর ২টো ৪৩মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে চাঁদের উদ্দেশে রওনা দিয়েছিল চন্দ্রযান-২। জিএসএলভি মার্ক-৩ রকেট ওরফে ‘বাহুবলী’র সাহায্যে চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দিয়েছে এই চন্দ্রযান-২। উৎক্ষেপণের দিনই ১৭০x৪৫,৪৭৫ কিলোমিটারের কক্ষপথে ঢুকে পড়েছিল এই জিওসিনক্রোনাস স্যাটেলাইট। সফলভাবেই সেই পথ পেরিয়েও যায় চন্দ্রযান-২।

একটি অরবিটার, ল্যান্ডার ‘বিক্রম এবং রোভার ‘প্রজ্ঞান’——এই তিনের সমন্বয়েই তৈরি হয়েছে চন্দ্রযান-২। এই বিক্রম ল্যান্ডারের সঙ্গেই লাগানো রয়েছে এল-১৪ ক্যামেরা। এই ক্যামেরায় তোলা ছবিগুলিই পাঠিয়েছেন চন্দ্রযান-২। ইসরোর পক্ষ থেকে টুইট করে এবং সংস্থার ওয়েবসাইটে ছবিগুলি পোস্ট করা হয়েছে। সেই সঙ্গেই জানানো হয়েছে, স্বাভাবিক ও পূর্ব নির্ধারিত প্রোগ্রামিং অনুযায়ী চাঁদের দিকে এগিয়ে চলেছে চন্দ্রযান-২।

এই নিয়ে দ্বিতীয়বারের জন্য চাঁদের মাটিতে মহাকাশযান পাঠিয়েছে ভারত। অভিযান সফল হলে পূরণ হবে ১৩০ কোটি ভারতবাসীর স্বপ্ন। ইতিহাস গড়ে চাঁদের মাটিতে মহাকাশযান পাঠানো দেশগুলির মধ্যে ভারতের নাম পৌঁছে যাবে চতুর্থ স্থানে। হিসেব অনুযায়ী ২০ আগস্টই চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে ৩.৮ টন ওজনের চন্দ্রযান-২। তারপর ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে ল্যান্ড করবে এই মহাকাশযান।  কক্ষপথে প্রায় ১০০ কিলোমিটার উপরে থাকতেই চন্দ্রযানের পেট থেকে বেরিয়ে আসবে ল্যান্ডার ‘বিক্রম।’ নামবে চাঁদের দক্ষিণ মেরুতে (৭০ ডিগ্রি অক্ষাংশ) । ল্যান্ডার থেকে বের হবে ২৭ কেজি ওজনের ৬ চাকার রোভার। চাঁদের মাটিতে ঘুরে ঘুরে ছবি ও তথ্য পাঠাবে সে। ১৪ দিন ধরে চাঁদের আধ কিলোমিটার এলাকা জুড়ে সফর করবে এই রোভার। ঘুরে ফিরে সূর্যের আলো না পৌঁছনো চাঁদের অংশ থেকে প্রয়োজনীয় তথ্য গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দেবে চন্দ্রযানের রোভার।

উল্লেখ্য, এর আগে চন্দ্রযান ২ উৎক্ষেপণের কয়েকদিন পর মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে তার বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছিল | তবে সেগুলি সঠিক ছিল না | আজই প্রথম ইসরো চন্দ্রযান ২-এর তোলা  মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে, সেই ছবি প্রকাশ করল ইসরো |

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top