News Flash

Image

অভাবের তাড়নায় আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট ৷৷ অভাব অনটনের জ্বালায় মানসিক ভারসাম্যহীন হয়ে গিয়েছিলেন৷ কিন্তু, খয়েরপুর ফাঁড়ির অধীন পূর্ব চাম্পামুড়ার বাসিন্দা বলরাম গোস্বামীর অন্তিম পরিণতি হল ফাঁসিতে আত্মহত্যা৷ আজ সকালে তিনি নিজ বাড়িতেই আত্মহত্যা করেন৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে৷ তাঁর শ্যালক জানিয়েছেন, পেশায় দর্জি বলরাম গোস্বামী বেশ কিছুদিন ধরেই আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছিলেন৷ রোজগার না থাকার কারণে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছিলেন৷ তাঁর শ্যালক আরও জানিয়েছেন, এক সপ্তাহ আগে তিনি নিখোঁজ হয়ে গিয়ে ছিলেন৷ আজ হঠাৎ বাড়ি ফিরে এসেই আত্মঘাতি হয়েছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top