News Flash

  • Home
  • Uncategorized
  • ফাঁসিতে আত্মহত্যা গৃহবধূর
Image

ফাঁসিতে আত্মহত্যা গৃহবধূর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩ আগস্ট৷৷ পণের জন্য নির্যাতন সহ্য করতে না পেরে হয়তো ফাঁসিতে আত্মঘাতি হলেন এক গৃহবধূ৷ বন্ধনের টাকা নিয়েই বিবাদকে কেন্দ্র এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করেন মৃতার শ্বাশুড়ি৷ এই ঘটনায় থানায় কোন মামলা হয়নি৷ তাই, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়েছে৷

পুলিশ জানিয়েছে, শনিবার সকাল নয়দা নাগাদ গোমতি জেলার উদয়পুর মহকুমার বাগমা থানাধীন বাড়ভাইয়া কলোনির বাসিন্দা গোবিন্দ শর্মার সাথে বন্ধনের টাকা নিয়ে বচসা হয় তার স্ত্রী সঙ্গিতা শর্মার(২৬)৷ এরপর নিজ ঘরেই ফাঁসিতে আত্মঘাতি হয়েছেন ওই গৃহবধূ, মৃতার শ্বাশুড়ির কাছ থেকে এ-কথা জানতে পেরেছিল বলে জানাল পুলিশ৷

জানা গেছে, বছর পাঁচেক আগে ভালবেসে বিয়ে করেন গোবিন্দ শর্মা ও সঙ্গিতা শর্মা৷ তাদের চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে৷ সঙ্গিতার বাবা-মা নেই৷ পিসির সাথে থেকেই তিনি বড় হয়েছেন৷ অভিযোগ, বিয়ের এক বছর পর থেকে পণের জন্য নির্যাতন শুরু করেন ওই গৃহবধূর স্বামী ও শ্বাশুড়ি৷ ইতিপূর্বে, শালিশী সভায় তাদের পারিবারিক সমস্যা মেটানোর উদ্যোগও নেওয়া হয়েছে৷ আজ বন্ধনের টাকা নিয়ে চরম বচসা হওয়ায় আত্মহত্যার পথ বেছে নেন সঙ্গিতা, এমনটাই মনে করা হচ্ছে৷

বাগমা থানার ওসি জানিয়েছেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল৷ ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে৷ এছাড়া, মৃতার পিসিকে খবর দেওয়া হয়েছে৷ তবে, এখনো কোন অভিযোগ থানায় জমা পড়েনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top