News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশী যুবকের লালসার শিকার শিশুকন্যা, অভিযুক্ত আটক
Image

প্রতিবেশী যুবকের লালসার শিকার শিশুকন্যা, অভিযুক্ত আটক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ আগস্ট ৷৷ প্রতিবেশী যুবকের লালসার শিকার হল পাঁচ বছরের ফুটফুটে এক শিশু কন্যা৷ অভিযুক্ত যুবককে পুলিশ আটক করেছে৷

বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস জানিয়েছেন, সিটিআই ক্যাম্প সংলগ্ণ পূর্ব গকুলনগরে শুক্রবার সন্ধ্যায় এক শিশু কন্যা ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল৷ ওই অভিযোগের ভিত্তিতে রাত ২টা নাগাদ পশ্চিম ত্রিপুরা জেলার বোধজংনগর এলাকা থেকে অভিযুক্ত খোকন দেবনাথকে(২১) আটক করা হয়েছে৷ তিনি জানান, ওই নির্যাতিতার প্রতিবেশী বলে পরিচয় মিলেছে৷ তাঁর কথায়, ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৭৬(২)() ধারা এবং পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে৷

এই ঘটনা সম্পর্কে শিশুকন্যার বাবা জানান, শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশী উত্তম দেবনাথের ছেলে খোকন দেবনাথ তার মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে যায়৷ সেখানে তাকে ধর্ষণ করেছেন বলে নির্যাতিতার বাবা অভিযোগ করেছেন৷ তিনি জানান, বাড়ি ফিরে মেয়ের কাছ থেকে সব শুনে বিশালগড় মহিলা থানায় মামলা করেছেন৷

খোকন দেবনাথ পেশায় অটো চালক৷ ঘটনার পর তিনি পালিয়ে যান৷ ফলে, বিশালগড় মহিলা থানা রাজ্যের সমস্ত থানায় অভিযুক্তের বিবরণ দিয়ে বার্তা পাঠায়৷ বিশালগড় মহিলা থানার ওসি শিউলি দাস জানিয়েছেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে পশ্চিম আগরতলা মহিলা গত রাত আনুমানিক ২টা নাগাদ বোধজংনগর এলাকা থেকে অভিযুক্তকে আটক করেছে৷ আজ সকালে তাকে বিশালগড়ে আনা হয়েছে৷ এদিকে, আজ তাকে আদালতে সোপর্দ করেনি পুলিশ৷ কারণ, তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ জানিয়েছে৷

এদিকে, ওই ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় জনগণ অভিযুক্তের পরিবারকে এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে৷ আজ সকালে স্থানীয় জনগণ অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তাদের এলাকায় থাকতে দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন৷ এই ঘটনার পর অভিযুক্তের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top