News Flash

  • Home
  • Uncategorized
  • ই-রিক্সা : সমালোচনায় বিরোধী দলনেতা
Image

ই-রিক্সা : সমালোচনায় বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট ৷৷ ই-রিক্সা সম্পর্কিত রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্ত ই-রিক্সা চালক ও যাত্রী সাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা মানিক সরকার৷ একই সুরে সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি এবং সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলি রাজ্য সরকারকে এই ইস্যুতে তীব্র ভাষায় ভৎসনা করেছে৷

এক বিবৃতিতে বিরোধী দলনেতা দাবি করেন, ই-রিক্সা পরিবহন ব্যবস্থাকে নিয়ম-পদ্ধতির মধ্যে আনার পক্ষে কারও আপত্তি থাকার কথা নয়৷ কিন্তু, এই লক্ষ্যে এমন কোনও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা মোটেই সংগত হবে না যে কারণে ই-রিক্সা নিয়ে পথে নামা যাবে না এবং পরিণামে এর হাজার হাজার চালকদের আয় উপযার্জন বন্ধ হয়ে যাবে৷ পরিবার পরিজন নিয়ে গোটা পরিবার অভুক্ত থাকতে বাধ্য হবেন৷ তাঁর মতে, ই-রিক্সা পরিবহন ব্যবস্থার উপর নির্ভরশীল হাজার নিত্য যাত্রীদের অভাবনীয় অসুবিধা ও অনিশ্চয়তার সম্মুখীন হতে হবে৷

বিবৃতিতে তিনি বলেছেন, ই-রিক্সা পরিবহন ব্যবস্থাকে নিয়ম – পদ্ধতির মধ্যে আনতে গেলে যদি আইনি জটিলতা কিছু থাকে বা দেখা দেয় তা অতিক্রম করতে সরকারকেই কার্যকরী সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে৷ তাঁর মতে, এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগতে পারে৷ এজন্য ই-রিক্সা চালকদের যথাযথ সময় দিতে হবে এবং বিশেষ করে রাজ্য সরকারের পরিবহন দপ্তরকে ই-রিক্সা চালকদের সর্বোত্ত ভাবে সহায়তা করতে হবে৷ তিনি বলেন, এই ব্যবস্থা গ্রহণের পরিবর্তে ই-রিক্সা নিয়ে রাস্তায় নামতে চালকদের বাঁধা দেওয়া এবং রিক্সা পুলিশ কৃতিক আটক করার পদক্ষেপ অমানবিক৷ এটা অবিলম্বে বন্ধ করা দরকার বলে তিনি দাবি জানিয়েছেন৷ বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে সমগ্র বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত কার্যকরী ইতিবাচক পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়েছেন৷

এদিকে, সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি এক বিবৃতিতে ই-রিক্সা চালক বিবেকানন্দ মালাকারের আত্মহত্যার জন্য রাজ্য সরকারকে দায়ি করেছে৷ ই-রিক্সা বন্ধের সিদ্ধান্ত সম্পর্কে সিআইটিইউ রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেছে৷ পাশাপাশি, শ্রমিকদের স্বার্থ রক্ষা করে আইন বিধি মেনেই সমস্যা সমাধানে রাজ্য সরকারকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে৷

একই ভাবে সিপিএম ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলি এক বিবৃতিতে ই-রিক্সা চালকদের চরম আর্থিক দুদর্শার সম্মুখীন হওয়ার জন্য রাজ্য সরকারকে কাঠগড়ায় দাড় করিয়েছে৷ সিপিএম ই-রিক্সা চালকদের রোজগারের প্রশ্ণে বিধি নিষেধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top