News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারী বাস পরিষেবায় বাধা, ক্ষুব্ধ চালকরা, প্রতিবাদে সাময়িক পরিষেবা বন্ধ
Image

সরকারী বাস পরিষেবায় বাধা, ক্ষুব্ধ চালকরা, প্রতিবাদে সাময়িক পরিষেবা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট ৷৷ সরকারী বাস বলপূর্বক আটকে রাখার ঘটনায় আজ আগরতলায় সরকারী বাস মালিক ও চালকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ প্রতিবাদে অন্য বাসও পরিষেবা বন্ধ রেখেছিল৷ অবশেষে সড়ক উন্নয়ন নিগমের এমডি-র সাথে কথা বলে পুণরায় বাস পরিষেবা চালু করেন তাঁরা৷

শনিবার আগরতলায় শ্যামলিবাজারে পরিষেবা বন্ধ রেখে দাড়িয়ে রয়েছে আর্বান ট্রানফোটের বাসগুলি৷ ছবি- নিজস্ব৷

আজ সকাল ৬টা নাগাদ আগরতলায় নাগেরজলা মোটর স্ট্যান্ডে আর্বান ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের টিআর-০১-সি-১৩০১ নম্বরের বাস আটকে রাখেন স্ট্যান্ডের সিন্ডিকেটের কর্মীরা৷ এ-বিষয়ে বাস চালক স্বপন সরকার জানিয়েছেন, ৬টা থেকে বাস পরিষেবা দেওয়া নাগেরজলা স্ট্যান্ডে ঢুকতেই বাস আটকে রাখেন সিন্ডিকেটের কর্মীরা৷ শুধু তাই নয়, বাসের যাত্রীদের অন্য গাড়িতে পাঠিয়ে দেন তারা৷ এই ঘটনায় আর্বান ট্রান্সপোর্টের অন্য গাড়িগুলিও প্রতিবাদে পরিষেবা বন্ধ করে দেন৷ জনৈক বাস চালক চন্দন সূর বলেন, সরকারী বাস নির্দিষ্ট নিয়মে যাতায়াত করে৷ যাত্রীরা সরকারী বাসে যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করেন৷ কিন্তু, বেসরকারী বাস এবং যান চালকদের তাতে তীব্র আপত্তি৷ তাই, আজ আর্বান ট্রান্সপোর্টের একটি গাড়ি নাগেরজলা স্ট্যান্ডে আটকে রাখেন সিন্ডিকেটের কর্মীরা৷ তিনি অভিযোগ করেন, প্রায় সময় সিন্ডিকেটের কর্মীরা এবং অন্য গাড়ির চালকরা তাদের সাথে দূর্ব্যবহার করেন৷ তাঁর কথায়, সরকারী গাড়ি নির্দিষ্ট নিয়ম মেনে যাতায়াতে কারোর আপত্তি থাকার কথা নয়৷ অগত্য, আপত্তি হলে সে-বিষয়ে ত্রিপুরা সরকার দৃষ্টি আকর্ষণ করা উচিৎ৷ অযথা, আমাদের হয়রানি করা অন্যায় বলে দাবি করেন তিনি৷

এ-বিষয়ে ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের এমডি কেশব কর বলেন, আজ সকালে গাড়ি পার্কিং নিয়ে নাগেরজলায় সমস্যা হয়েছিল৷ কিন্তু, সিন্ডিকেটের কর্মীদের সে ব্যাপারে বুঝিয়ে দেওয়া হয়েছে৷ তাছাড়া, এই সমস্যাকে ঘিরে আর্বান ট্রান্সপোর্টের গাড়ি চালকরা সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন৷ তাঁদের অতি সত্বর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস পেয়ে তাঁরা বাস পরিষেবা চালু করে দিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top