News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি নির্বাচন : প্রস্তুতি বৈঠক সারলেন রাম মাধব
Image

এডিসি নির্বাচন : প্রস্তুতি বৈঠক সারলেন রাম মাধব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট ৷৷ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্যের এবার বিজেপি-র নজর ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের দিকে৷ আগামী বছর অনুষ্ঠিত হবে এই নির্বাচন৷ ওই নির্বাচনেও যাতে ব্যাপক সাফল্য লাভ করা যায় তার জন্য ইতিমধ্যেই বিজেপি ঝাঁপিয়ে পড়েছে৷ শনিবার বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব এডিসি নির্বাচনের লক্ষ্যে সাংগঠনিক বিস্তারে রূপরেখা স্থির করে দিয়েছেন৷

প্রসঙ্গত, শুক্রবার রাতে এসেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব৷ আজ তিনি দলের জনজাতি অংশের নেতৃত্বদের নিয়ে এক বৈঠকে মিলিত হন৷ বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি’র সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণ দেববর্মা, মন্ত্রী সান্ত্বনা চাকমা, জনজাতি মোর্চার নেতা বিদ্যুৎ দেববর্মা, মহিলা মোর্চা নেত্রী মণিহার দেববর্মা-সহ আরও বেশ কয়েকজন দলের জনজাতি বিধায়ক ও নেতা৷ রূদ্ধদ্বার বৈঠকে তিনি দলের প্রদেশ শীর্ষ নেতৃত্বদের এডিসি নির্বাচনের লক্ষ্যে পাহাড়ে সাংগঠনিক বিস্তারের ছক এঁকে দিয়েছেন৷ পাহাড় দখল এখন অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে প্রাধান্য দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর৷

সূত্রের দাবি, পাহাড়ে দলের অবস্থানকে আরও মজবুত করতে আজকের এই বৈঠকের আয়োজন করা হয়েছিল৷ এতে দলীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে৷ পাহাড়ে একচ্ছত্রভাবে সংগঠনকে মজবুত করতে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের অনেক আগে থেকেই ময়দানে নেমে পড়েছে বিজেপি৷ সূত্রের খবর, জোট নিয়েও রাম মাধবের সাথে শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে৷ তবে, জোটের ব্যাপারে কোনও ফয়সলা হয়নি এদিনের বৈঠকে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top