News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্জাবে মা ও বাবা-সহ পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা, আত্মঘাতী বছর ২৮-এর যুবক
Image

পঞ্জাবে মা ও বাবা-সহ পরিবারের পাঁচ সদস্যকে গুলি করে হত্যা, আত্মঘাতী বছর ২৮-এর যুবক

মোগা (পঞ্জাব), ৩ আগস্ট (হি.স.): বাকরুদ্ধকর ঘটনা ঘটল পঞ্জাবের মোগা জেলায়! বাবা-মা ও ঠাকুমা-সহ পরিবারের পাঁচজন সদস্যকে নৃশংসভাবে হত্যা করল বছর ২৮-এর একজন যুবক| পুলিশের অনুমান, বছর ২৮-এর ওই যুবক পরিবারের সকলকে খুন করার পর নিজেও আত্মঘাতী হয়েছে| শনিবার ভোররাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মোগা জেলার বাঘাপুরানা থানার অন্তর্গত নাথুওয়াল গার্বি গ্রামে| শনিবার ভোররাতেই নাথুওয়াল গার্বি গ্রামের একটি বাড়ি থেকে একই পরিবারের ছ’জন সদস্যের দেহ উদ্ধার করেছে পুলিশ| নিহতদের নাম হল, আত্মঘাতী যুবকের বাবা মণজিত্ সিং (৫৫), মা বিন্দের কৌর (৫০), বোন অমণজিত্ কৌর (৩৩), ঠাকুমা গুরদীপ কৌর (৭০) এবং অমণজিতের মেয়ে (সন্দীপের ভাইঝি) মনীত কৌর (৩)| পরিবারের পাঁচজন সদস্যকে খুন করার পর আত্মঘাতী হয়েছে বছর ২৮-এর যুবক সন্দীপ সিং ওরফে সানি| সন্দীপের গুলিতে গুরুতর জখম হয়েছেন তাঁর দাদু গুরুচরণ সিং|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শুক্রবার রাতে অথবা শনিবার ভোররাতে বাবা-মা, ঠাকুমা, বোন ও ভাইঝিকে গুলি করে হত্যা করেছে সন্দীপ নামে ওই যুবক| গুলিবিদ্ধ হয়েছে সন্দীপের দাদুও| পরিবারের পাঁচজন সদস্যকে গুলি করে হত্যা করার পর সন্দীপ নিজেও আত্মঘাতী হয়েছে| ওই বাড়ি থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি| মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| সেই রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত ভাবে কিছু জানা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ| বন্দুক কোথা থেকে পেল সন্দীপ, তাও খতিয়ে দেখছে পুলিশ| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, কোনও এক আত্মীয়ের বাড়ি থেকে বন্দুক চুরি করে এই হত্যালীলা চালিয়েছে সন্দীপ| 

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top