News Flash

  • Home
  • Uncategorized
  • ৪০ লক্ষ টাকা মূল্যের নেশার ট্যাবলেট ইয়াবা সহ আটক তিন
Image

৪০ লক্ষ টাকা মূল্যের নেশার ট্যাবলেট ইয়াবা সহ আটক তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ প্রায় চল্লিশ লক্ষ টাকা মূল্যের ২০ হাজারটি নেশার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ধলাই জেলার আমবাসা পুলিশ৷ এর সঙ্গে আটক করা হয়েছে তিন যুবককে৷ শুক্রবার এ তথ্য দিয়ে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত জানান, গতকাল বিকেলে গোপন খবরের ভিত্তিতে আমবাসা থানা এলাকার সাধুটিলায় অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে পুলিশ টিআর ০১ এভি ৬২৯৬ নম্বরের একটি গাড়ি আটকে তাতে তল্লাশি চালানো হয়৷

তালশিতে গাড়ি থেকে প্রচুর পরিমাণেৎ ওই ইয়াবা ট্যাবলেটগুলি উদ্ধার করেন পুলিশের অভিযানকারীরা৷ সূত্রটি জানিয়েছে, কয়েকটি প্যাকেটে রাখা ছিল নেশার ট্যাবলেটগুলি৷ পুলিশ তাদের আটক করে গাড়ি-সহ থানায় নিয়ে আসে৷ ধৃত তিন জনের নাম নিজাম, জসিম এবং শাজাহান৷ এই তিন যুবকের বাড়ি সিপাহিজলা জেলার সোনামুড়া এলাকায়৷


থানায় এগুলি গুণে দেখায় যায় মোট ২০ হাজার ট্যাবলেট রয়েছে৷ উদ্ধারকৃত নেশা সামগ্রীর বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকার বেশি বলে আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাশগুপ্ত জানান৷ তিনি জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য তাঁরা পেয়েছেন৷ তদন্তের স্বার্থে এগুলো খোলসা করা যাবে না, জানান এসডিপিও দাশগুপ্ত৷ আজ তাদের আদালতে পেশ করা হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top