News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় রেল লাইনে ঝাপ দিয়ে যুবতী আত্মঘাতী
Image

আমবাসায় রেল লাইনে ঝাপ দিয়ে যুবতী আত্মঘাতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট৷৷ আমবাসা রেল ষ্টেশন সংলগ্ণ রেল ট্রেকে মরণ ঝাঁপ এক যুবতীব৷ যুবতীর পরিচয় জানা যায়নি৷ এইদিন বিকালে রাজধানী এক্সপ্রেসের সম্মূখে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এই যুবতী৷ ওই যুবতি রাজধানী এক্সপ্রেসে ঝাঁপ দেওয়ার ফলে ইঞ্জিনের মধ্যেই আটকে থাকে এই যুবতীর দেহ৷ ট্রেনটি দিল্লি থেকে আগরতলার উদেশ্যে যাওয়ার সময় আমবাসা রেল স্টেশন সংলগ্ণ স্থানে ঘটে এই ঘটনা৷


ঘটনার পর ট্রেনটি দাড়িয়ে যায়৷ খবর দেওয়া হয় রেল পুলিশকে৷ পরে রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়৷ কিন্তু এই যুবতীর কোন পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি৷ স্থানীয়রা জানান মেয়েটিকে এইদিন দুপুর থেকে আমবাসা রেল স্টেশন সংলগ্ণ এলাকায় ঘুরাঘুরি করতে দেখা গেছে৷ তবে এই যুবতীকে কেউই চিনতে পারেনি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ পাশাপাশি এই যুবতীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে৷ প্রশ্ণ উঠছে কেন এই যুবতী আত্মহত্যা করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top