News Flash

  • Home
  • Uncategorized
  • আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থেই জম্মু ও কাশ্মীরে অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রক
Image

আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থেই জম্মু ও কাশ্মীরে অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রক

নয়াদিল্লি, ২ আগস্ট  (হি.স.): আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থেই জম্মু ও কাশ্মীরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সুরক্ষা বাহিনী| শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এমনই জানা গিয়েছে| ভূস্বর্গে বাড়ানো হচ্ছে নিরাপত্তা| ১০ হাজার জওয়ান পাঠানোর পর জম্মু ও কাশ্মীরে আরও আধা সেনা পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার, এমনই শোনা যাচ্ছে| স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, আভ্যন্তরীণ সুরক্ষার স্বার্থেই জম্মু ও কাশ্মীরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী| তাছাড়া এই সমস্ত বিষয়গুলি পাবলিক ডোমেনে আলোচনা করার মতো বিষয়বস্তু নয়| 

অতিরিক্ত সুরক্ষা বাহিনী মোতায়েন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, সপ্তাহখানেক আগে ১০০ কোম্পানি জওয়ান মোতায়েন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল| সেই সমস্ত জওয়ানরা গন্তব্যে পৌঁছনোর প্রক্রিয়া চলছে| আর তাই গুজব ছড়াচ্ছে যে, অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে| স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের আরও খবর, আভ্যন্তরীণ সুরক্ষা, প্রশিক্ষণের প্রয়োজনে এবং আধা সামরিক বাহিনীর বিশ্রামের জন্য জওয়ানদের রোটেশন ও মোতায়েন করা ধারাবাহিক ও গতিশীল প্রক্রিয়া| যদিও, কাশ্মীর উপত্যকার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিচার করে ভারতীয় বায়ুসেনা ও সেনাবাহিনীর অ্যালার্ট রেখেছে ভারত সরকার|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top